ঢাকা ০৬:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে সশস্ত্র সন্ত্রাসী হামলায় নিহত ৩

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:০৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • / 120
136

খাগড়াছড়ির পানছড়িতে সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় গুলিবিদ্ধ হয়ে তিনজন নিহত হয়েছেন। সোমবার (৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ২নম্বর চেঙ্গী ইউনিয়নের আওতাধীন মধুমঙ্গল পাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করে পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, মধুমঙ্গল পাড়া এলাকায় গুলিবিদ্ধ হয়ে তিনজন নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে পুলিশ। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তিনি জানান, বিভিন্ন সূত্র থেকে মধুমঙ্গল পাড়া এলাকায় গুলিবিদ্ধ হয়ে ৩ জন নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে।

বেশ কয়েকমাস থেকে পানছড়িতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (সন্তু) এবং ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (প্রসিত) গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে থেমে থেমে সংঘর্ষ চলছিল।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

খাগড়াছড়িতে সশস্ত্র সন্ত্রাসী হামলায় নিহত ৩

আপডেট সময় : ০৪:০৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬