ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রকে দুর্বল করেছে: কংগ্রেসম্যান ম্যাসি

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:৩৬:২৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • / 11

ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্রের স্থিতিশীলতা ও সম্পদের ওপর বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে বলে অভিযোগ করেছেন মার্কিন কংগ্রেসম্যান থমাস ম্যাসি। তিনি দাবি করেছেন, ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তের কারণে দেশটি সামরিক ও অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ম্যাসি লিখেছেন, ‘ইরানের সঙ্গে যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্র উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়েছে।’

তিনি অভিযোগ করেন, এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়েছে, জ্বালানি মজুত কমেছে, সামরিক সদস্যদের প্রাণহানি ঘটেছে, ভোক্তা পণ্যের দাম বেড়েছে এবং দেশের ঋণের পরিমাণ আরও বৃদ্ধি পেয়েছে।

ম্যাসির ভাষ্য, ‘এই প্রশাসন আমাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিঃশেষ করেছে, তেলের মজুত কমিয়েছে, আমাদের নারী ও পুরুষ সেনাদের মৃত্যুর কোলে ঢেলে দিয়েছে, ভোক্তা পণ্যের দাম বাড়িয়েছে, ঋণ বাড়িয়েছে এবং দেশের অভ্যন্তরীণ চাহিদাগুলো উপেক্ষা করেছে; সবই ইসরায়েলের জন্য। সব দোষ ওদের।’

রিপাবলিকান দলের এই আইনপ্রণেতার মন্তব্য ট্রাম্প প্রশাসনের ইরান নীতির বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনা হিসেবে দেখা হচ্ছে। এর আগে থেকেও ম্যাসি যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ ও বিদেশে ব্যয়ের বিষয়ে সমালোচনামুখর ছিলেন।

তবে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে এসব অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রকে দুর্বল করেছে: কংগ্রেসম্যান ম্যাসি

আপডেট সময় : ০১:৩৬:২৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬