ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আমি এখনই খেলা থামানোর কথা ভাবছি না: নেইমার

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০১:৩৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • / 4

সেলেসাওদের ১০ নম্বর জার্সিটা যখন আর গায়ে উঠছেন না, তখন ক্লাব ফুটবলে নেইমারের ভবিষ্যৎ নিয়েও চলছে জোর গুঞ্জন। সান্তোসের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হতে বাকি আর মাত্র কয়েকটি মাস। এরপরই কি চিরতরে বুট জোড়া তুলে রাখবেন ব্রাজিলিয়ান রাজপুত্র? নাকি সবুজ গালিচায় আরও কিছুদিন দেখা যাবে তাঁর পায়ের জাদু?

নিজের দাতব্য প্রতিষ্ঠানের এক অনুষ্ঠানে সম্প্রতি এই নিয়ে মুখ খুলেছেন নেইমার। ৩৩ বছর এই মহাতারকা বক্তব্যে ফুটবলের নতুন কোনো রঙিন স্বপ্নের চেয়ে স্পষ্ট হয়ে উঠেছে এক অনিশ্চিত গোধূলির সুর।

সোমবার সাও পাওলোর জমকালো সন্ধ্যায় হাজির হয়েছিলেন নেইমার। নিজের দাতব্য সংস্থা ‘ইনস্টিটিউট নেইমার জুনিয়র’-এর বিশেষ নিলাম অনুষ্ঠানে তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী ব্রুনা বিয়ানকার্দি এবং দুই মেয়ে মেল ও মাভি। অনুষ্ঠানে আরও যোগ দেন নেইমারের বড় ছেলে ডেভি লুকা এবং বোন রাফায়েলা সান্তোস।

অনুষ্ঠানের পুরো রাতজুড়ে আলোচনার কেন্দ্রে থাকা অন্যতম প্রধান বিষয় ছিল নেইমারের ভবিষ্যৎ। সান্তোসের সঙ্গে ব্রাজিলিয়ান তারকার বর্তমান চুক্তির মেয়াদ রয়েছে চলতি বছরের শেষ পর্যন্ত। ‘ইনস্টিটিউট নেইমার জুনিয়র’-এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে নিজের ফুটবল ক্যারিয়ার ও ক্লাব পুনর্নবীকরণ নিয়ে ধোঁয়াশা বজায় রেখেছেন এই ১০ নম্বর জার্সিমাধারী।

অবসরের গুঞ্জন উড়িয়ে দিয়ে নেইমার বলেন, ‘আমি এখনই খেলা থামানোর কথা ভাবছি না এবং আরও কতদিন খেলে যাব, সেটাও জানি না। সান্তোসের সঙ্গে চলতি বছরের শেষ পর্যন্ত আমার চুক্তি আছে। আমার একমাত্র লক্ষ্য এই চুক্তি পূর্ণ করা এবং সবটুকু উজাড় করে এই জার্সির মর্যাদা রক্ষা করা। মেয়াদ শেষ হওয়ার পর দেখা যাবে কী সিদ্ধান্ত নেওয়া যায়—আমি কি ক্লাব ছেড়ে যাব নাকি থেকে যাব, খেলা চালিয়ে যাব নাকি বুট জোড়া তুলে রাখব! সত্যি বলতে, তখন কী করব তা আমি নিজেও জানি না।’

ডিসেম্বর পর্যন্ত এখনও অনেকটা সময় বাকি উল্লেখ করে তিনি আরও যোগ করেন, ‘আমরা ধীরে ধীরে প্রতিটি ম্যাচ ধরে এগোতে চাই। আমি শারীরিকভাবে শতভাগ সুস্থ বোধ করছি। আগামীকাল আমাদের একটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে এবং কোচের নির্দেশমতো মাঠে নামতে আমি সম্পূর্ণ প্রস্তুত।’

ইতিমধ্যেই নিজের চতুর্থ বিশ্বকাপে অংশ নেওয়া ৩৩ বছর বয়সী এই ব্রাজিলিয়ান সুপারস্টার পুনর্ব্যক্ত করেছেন যে, আর কোনো বিশ্বকাপে খেলার ইচ্ছা তাঁর নেই। তবে ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সান্তোসের সঙ্গে চুক্তি পূর্ণ করাই এখন তাঁর প্রথম ও প্রধান অগ্রাধিকার।

ব্রাজিল জাতীয় দলে নিজের ভবিষ্যৎ নিয়ে বাবার করা সাম্প্রতিক মন্তব্য নিয়ে কথা বলতে গিয়ে রসিকতা শোনা গেল নেইমারের কণ্ঠে। সম্প্রতি নেইমারের জাতীয় দল থেকে অবসরের খবর উড়িয়ে দিয়ে তাঁর বাবা (নেইমার সিনিয়র) সাংবাদিকদের উল্টো প্রশ্ন করেছিলেন—‘চার বছর পর আপনারা কোথায় থাকবেন কেউ জানে? এর মধ্যে অনেক কিছুই বদলে যেতে পারে!’

মিক্সড জোনে বাবার এই দাবির কথা সাংবাদিকরা মনে করিয়ে দিলে হেসেই খুন নেইমার। সহাস্যে এই ব্রাজিলিয়ান তারকা মন্তব্য করেন, ‘হবে না কেন, মাঠে দৌড়াতে তো আর ওনাকে (বাবা) হবে না, খেলতে হবে আমাকে!’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আমি এখনই খেলা থামানোর কথা ভাবছি না: নেইমার

আপডেট সময় : ০১:৩৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬