ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড় সীমান্তে নতুন বিওপি উদ্বোধন

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৩০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • / 30

পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের সীমান্তবর্তী মাধুপাড়ায় নতুন বর্ডার আউটপোস্ট (বিওপি) স্থাপন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে ‘মাধুপাড়া বিওপি’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিজিবির উত্তর-পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের।

নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) সূত্রে জানা যায়, উত্তর-পশ্চিমাঞ্চলের প্রায় ১৪১ দশমিক ৭৮৭ কিলোমিটার সীমান্তের নিরাপত্তার দায়িত্ব পালন করছে ব্যাটালিয়নটি। টোকাপাড়া ও ঘাগড়া বিওপির মধ্যবর্তী দূরত্ব বেশি হওয়ায় মাধুপাড়া এলাকায় সীমান্ত নজরদারি আরও জোরদার করতে নতুন বিওপি স্থাপনের প্রয়োজন দেখা দেয়। এরই পরিপ্রেক্ষিতে মাধুপাড়ায় এ বিওপি স্থাপন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে রিজিয়ন কমান্ডার বলেন, বিজিবি সদস্যরা দিন-রাত সব প্রতিকূল পরিবেশে দেশের সীমান্ত ও সার্বভৌমত্ব রক্ষায় দায়িত্ব পালন করে যাচ্ছেন। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনগণ, সংবাদকর্মী ও সুশীল সমাজের বস্তুনিষ্ঠ তথ্য ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, স্থানীয় জনগণ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতায় মাধুপাড়া বিওপির মাধ্যমে সীমান্তবর্তী এলাকায় শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা হবে।

ভারত থেকে বাংলাদেশে ‘পুশইন’ প্রসঙ্গে রিজিয়ন কমান্ডার বলেন, দেশের সীমান্তের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি দৃঢ় অবস্থানে রয়েছে। পুশইন প্রতিরোধে সীমান্তে কঠোর নজরদারি, অবৈধ অনুপ্রবেশ ঠেকানো, পতাকা বৈঠক, কূটনৈতিক যোগাযোগ ও আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

তিনি বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারা দেয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। একটি ‘ত্রিমাত্রিক’ বাহিনী হিসেবে সীমান্ত সুরক্ষার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং জনকল্যাণমূলক কাজেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া ও নীলফামারী ৫৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তাইফুর হাসান মাহমুদসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

পঞ্চগড় সীমান্তে নতুন বিওপি উদ্বোধন

আপডেট সময় : ০৪:৩০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬