ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মুখে নয়, জনগণের সামনে দেয়া ওয়াদা পালন করছে সরকার: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:২২:৫৪ অপরাহ্ন, রোববার, ১৬ অগাস্ট ২০২৬
  • / 36

বর্তমান সরকার জনগণকে দেয়া ওয়াদা পালন করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায় কিশোরগঞ্জ জেলা স্টেডিয়ামে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে বক্তব্যকালে এমনটা জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছে সরকার। অন্য কোনো দেশের মতো নয়, আমরা বাংলাদেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্রে পরিণত করতে চাই।

নারীদের স্বনির্ভর ও শিক্ষিত হিসেবে গড়ে তোলা হবে উল্লেখ করে তিনি বলেন, দেশ ও দেশের মানুষের ভাগ্য পরিবর্তন বিএনপি সরকারের লক্ষ্য। জনগণের সামনে দেয়া ওয়াদা পালন করছে সরকার। তবে দেশকে এগিয়ে নিতে হলে দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে। মানুষকে সঠিকভাবে তৈরি করতে না পারলে দেশকে কাঙ্ক্ষিত স্থানে নেয়া সম্ভব নয়।

বিভ্রান্তি সৃষ্টিকারীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, অতীত বিবেচনা করে বিভ্রান্তিকারীদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। আজকে যারা নানা কথা বলে জনগণকে বিভ্রান্ত করেছে, বিগত ১৭ বছরে তারা রাজপথে ছিল না। এ সময় যারা এখন সংস্কারের কথা বলে তারা গত ১৭ বছর কোথায় ছিল বলেও প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

মুখে নয়, জনগণের সামনে দেয়া ওয়াদা পালন করছে সরকার: প্রধানমন্ত্রী

আপডেট সময় : ১১:২২:৫৪ অপরাহ্ন, রোববার, ১৬ অগাস্ট ২০২৬