ইরান ঘিরে তিন ‘মার্কিন’ বিমানবাহী রণতরী মোতায়েনের পরিকল্পনা

- আপডেট সময় : ১২:৪৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
- / 2
তিনটি বিমানবাহী রণতরী এবং দু’টি ল্যান্ডিং গ্রুপ মোতায়েন করা হচ্ছে ইরানের চারপাশে। মার্কিন এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য দিয়েছে আল জাজিরা।
ওই কর্মকর্তা আরও জানান, দুই হাজার মেরিন সেনাসহ রুজভেল্ট স্ট্রাইক গ্রুপ এবং ম্যাকিন আইল্যান্ড ফোর্স সান ডিয়েগো ত্যাগ করেছে। নভেম্বরের মধ্যে সব সেনাই সেখানে থাকবে বলেও জানান মার্কিন কর্মকর্তা।
এরইমধ্যে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় তাদের ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ অভিযানের অধীনে ইরানের বৃহত্তম গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ইরান খোদ্রো ও সাইপা’র পাশাপাশি রেল, উৎপাদন এবং ইস্পাত খাতের ওপর নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেছে।
এদিকে আসন্ন মধ্যবর্তী নির্বাচনকে ঘিরে এপি-এনওআরসি’র জরিপ বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান মোকাবিলা ও যুদ্ধ পরিচালনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে ৭১ শতাংশ নাগরিক।
শুধু তাই নয়, ৬৯ শতাংশ মনে করেন, এই যুদ্ধের কোনো প্রয়োজনই ছিল না।
























