ঢাকা ০৭:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক মন্ত্রী সতীশ চন্দ্র রায়ের মৃত্যু

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:৪২:১৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • / 27

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং সাবেক প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী সতীশ চন্দ্র রায় আর নেই। মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১০টা ৫ মিনিটে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন প্রবীণ এই রাজনীতিক। তাঁর ছেলে মানস চন্দ্র রায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সতীশ চন্দ্র রায় দীর্ঘ রাজনৈতিক জীবনে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেন। প্রথমে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং পরে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

দীর্ঘ রাজনৈতিক জীবনে সতীশ চন্দ্র রায় পরিচ্ছন্ন, নিষ্ঠাবান ও জনবান্ধব নেতা হিসেবে পরিচিত ছিলেন বলে তাঁর রাজনৈতিক সহযোদ্ধারা জানান। দল-মতনির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তাঁর সুসম্পর্ক ও গ্রহণযোগ্যতা ছিল।

স্থানীয় রাজনৈতিক নেতারা বলেন, সতীশ চন্দ্র রায়ের মৃত্যুতে কয়েক দশকের একটি বর্ণাঢ্য রাজনৈতিক অধ্যায়ের অবসান হলো। মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে তাঁর ভূমিকা, সংসদীয় রাজনীতি ও জনসেবায় অবদান দিনাজপুরের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

পারিবারিক সূত্র জানিয়েছে, সতীশ চন্দ্র রায়ের শেষকৃত্যের সময়সূচি পরে জানানো হবে। পরিবারের পক্ষ থেকে তাঁর আত্মার শান্তির জন্য সবার কাছে প্রার্থনা ও আশীর্বাদ কামনা করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সাবেক মন্ত্রী সতীশ চন্দ্র রায়ের মৃত্যু

আপডেট সময় : ০১:৪২:১৫ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬