ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হামে আরও ৪ জনের মৃত্যু, আক্রান্ত ১২৪২

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:২৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • / 2

DinajpurTV |

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে তিনজন এবং নিশ্চিত হামে একজন মারা গেছেন। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে ২ অক্টোবর পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ১ হাজার ১১৪ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, এ পর্যন্ত নিশ্চিত হামে ১০২ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১২ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২৪২ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে ২ অক্টোবর পর্যন্ত সারাদেশে মোট ১ লাখ ৯৪ হাজার ৮৪ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। একই সময়ে ২১ হাজার ৬২৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

এ ছাড়া গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৭২ হাজার ২১ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এখন পর্যন্ত ১ লাখ ৬৬ হাজার ৯৩৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

নিউজটি শেয়ার করুন

হামে আরও ৪ জনের মৃত্যু, আক্রান্ত ১২৪২

আপডেট সময় : ১০:২৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬