এবার বাড়ল অটোগ্যাসের দাম

অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ১১:৩৭:৪১ অপরাহ্ন, রোববার, ৪ অক্টোবর ২০২৬
- / 0
দেশের বাজারে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। অক্টোবর মাসের জন্য নতুন দাম ঘোষণা করেছে এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
রোববার (৪ অক্টোবর) সন্ধ্যা থেকে কার্যকর হবে বলে জানিয়েছে এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অটোগ্যাসের দাম বাড়িয়ে লিটারপ্রতি করা হয়েছে ৮৪ টাকা। যা আগে ছিল ৭৩ টাকা ৯ পয়সা। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে। নতুন এই দাম রোববার সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বলবৎ থাকবে।
এদিকে, এলপিজির ১২ কেজির সিলিন্ডারে দাম বেড়েছে ২৫২ টাকা। নতুন দাম অনুযায়ী, এখন থেকে প্রতি সিলিন্ডার কিনতে হবে ১ হাজার ৮৩৭ টাকায়।
ট্যাগস :
এবার বাড়ল অটোগ্যাসের দাম





















