ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান যুদ্ধ বন্ধে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৩:২১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • / 1

মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধে সহায়তার প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার তুর্কমেনিস্তানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে এ প্রস্তাব দেন তিনি। এ সময় ইরানের প্রেসিডেন্ট বলেন, সংঘাতের কূটনৈতিক সমাধানের প্রচেষ্টা থেকে সরে আসবে না তেহরান।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের বরাতে জানা গেছে, বৈঠকে পুতিন বলেন, ‘এই পরিস্থিতির সমাধানে অবদান রাখতে আমরা আমাদের সামর্থ্যের মধ্যে সবকিছু করতে প্রস্তুত।’সংবাদ পড়ুন

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী যুদ্ধ বন্ধে তেহরান ‘প্রকৃত প্রচেষ্টা’ চালিয়েছে বলেও মন্তব্য করেন পুতিন।

অন্যদিকে, ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, পেজেশকিয়ান সংঘাতের কূটনৈতিক সমাধানে আলোচনার প্রচেষ্টা অব্যাহত রাখার কথা জানিয়েছেন।

তিনি বলেন, ‘আমরা সংলাপে যুক্ত আছি। তবে প্রতিবারই যুক্তরাষ্ট্রের সঙ্গে কথা বলার সময় তারা নতুন করে হামলা চালায়। তা সত্ত্বেও আমরা আলোচনার টেবিল ছেড়ে যাব না।’

শুক্রবার থেকে শুরু হতে যাওয়া স্বাধীন রাষ্ট্রগুলোর কমনওয়েলথের শীর্ষ সম্মেলনের আগে তুর্কমেনিস্তানে এ বৈঠকে বসেন রাশিয়া ও ইরানের দুই প্রেসিডেন্ট। সূত্র: আল-জাজিরা

নিউজটি শেয়ার করুন

ইরান যুদ্ধ বন্ধে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত পুতিন

আপডেট সময় : ০৩:২১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬