ঢাকা ১১:০৯ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর কলোনি বাজার মোড়ে বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:৩০:০৬ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩
  • / 246

রাজধানীর কলোনি বাজার মোড়ে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস থেকে এক খুদে বার্তায় জানানো হয়েছে, আজ বুধবার রাত ৯টা ৩৫ মিনিটের দিকে তেজগাঁওয়ের কলোনি বাজার মোড়ে বিবিএস ক্যাবলসের ওই বাসটিতে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ৯টা ৩৮ মিনিটে তেজগাঁও ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে।

পরে রাত ৯টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণ করে দমকলকর্মীরা। তবে কীভাবে বাসটিতে আগুন লেগেছে তা জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন

রাজধানীর কলোনি বাজার মোড়ে বাসে আগুন

আপডেট সময় : ০৫:৩০:০৬ অপরাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩