ঢাকা ০৩:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের রাজনীতিতে বিষফোড়া বিএনপি: কাদের

নোয়াখালী প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:২৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩
  • / 251

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এ দেশের রাজনীতিতে বিষফোড়া বিএনপি। এ বিষফোড়াকে রাজনীতি থেকে মুছে ফেলতে হবে।

শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে নোয়াখালীর কোম্পানীগঞ্জের বামনী বাজারে গণসংযোগকালে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি স্বাধীনতার শত্রু, গণতন্ত্রের শত্রু। এদের প্রতিহত করার একটা সুযোগ এসেছে। আগামী ৭ই জানুয়ারি দলে দলে ভোট দিয়ে এ সুযোগ কাজে লাগান।

তিনি বলেন, শুধু নিজেরা ভোট দিলে হবে না, বাড়িতে থাকা মা-বোনদের দলে দলে কেন্দ্রে নিয়ে আসতে হবে। শুধু এ অনুরোধ করতেই আমি এখানে এসেছি।

এর আগে ওবায়দুল কাদের সকাল থেকে কোম্পানীগঞ্জের বসুরহাট, শান্তিরহাট, রংমালা বাজার, বাংলা বাজার এবং পরে পেশকারহাট, নতুন বাজার ও টেকেরবাজারসহ আশপাশের এলাকায় গণসংযোগ করেন।

নিউজটি শেয়ার করুন

দেশের রাজনীতিতে বিষফোড়া বিএনপি: কাদের

আপডেট সময় : ০৫:২৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩