ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রমিক-কর্মচারীদের মামলায় ইউনূসের শাস্তি হয়েছে: তথ্যমন্ত্রী

চট্টগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৩২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪
  • / 213

ডক্টর ইউনূসের সাজাকে কেন্দ্র করে দেশ বিদেশে সরকারের নামে বিভ্রান্তি ছাড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ। আজ (মঙ্গলবার) দুপুরে চট্টগ্রাম মহানগরীর দেওয়ানজী পুকুর পাড়ে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, গ্রামীণ টেলিকমের কর্মচারীদের করা মামলাতে অভিযোগ প্রমাণিত হওয়ায় ডক্টর ইউনূসের শাস্তি হয়েছে। সরকার এ মামলা করেনি।

তিনি আরও বলেন, এদেশে কিছু মানুষ আছে যারা দেশের প্রতিনিধিত্ব করে না, বিদেশীরা যা বলে সেসবের প্রতিনিধিত্ব তারা করেন। নোবেল শান্তি পুরস্কার নিয়ে অনেক বিতর্ক রয়েছে বলেও দাবি করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

শ্রমিক-কর্মচারীদের মামলায় ইউনূসের শাস্তি হয়েছে: তথ্যমন্ত্রী

আপডেট সময় : ০৪:৩২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪