ঢাকা ০২:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্তে নিহত বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ

নওগাঁ প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৪৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
  • / 203

নওগাঁর পোরশা সীমান্তে ভারতের অভ্যন্তরে গুলিতে নিহত বাংলাদেশি যুবক আল আমিনের (২৭) মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (২৭ মার্চ) রাত ৯টার দিকে হাঁপানিয়া এলাকায় সীমান্তের ২৩৬ মেইন পিলারের কাছে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তাদের উপস্থিতিতে মরদেহ হস্তান্তর করা হয়। এ সময় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্য ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নওগাঁ-১৬ বিজিবির নিতপুর ক্যাম্পের সুবেদার মাহফুজুর রহমান জানান, আল আমিনের মরদেহ ফেরত নিতে বিএসএফের সঙ্গে বুধবার দিনভর যোগাযোগ করেন তারা। এরপর সন্ধ্যায় পতাকা বৈঠকের মাধ্যমে আল আমিনের মরদেহ হস্তান্তর করে বিএসএফ। পরে স্থানীয় পুলিশের মাধ্যমে পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয় আল আমিনের মরদেহ। এ সময় বিএসএফের পক্ষ থেকে ভারতের কেদারি পাড়া ক্যাম্পের কমান্ডার ইন্সপেক্টর সুভাষ চন্দ্র মিনা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ২৬ মার্চ ভোরে নীতপুর সীমান্ত এলাকায় ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে নিহত হন আল আমিন।

নিউজটি শেয়ার করুন

সীমান্তে নিহত বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ

আপডেট সময় : ০১:৪৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪