ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভুয়া সাংবাদিকের ব্যাপারে সতর্ক থাকতে হবে : কাদের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:৩৬:৫৬ অপরাহ্ন, রোববার, ২৬ মে ২০২৪
  • / 192

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোনো সাংবাদিক যাতে হেনস্তার শিকার না হয় সে ব্যাপারে আমরা সতর্ক আছি। রোববার (২৬ মে) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা ও ভুয়া লোক যাতে মহান এ পেশাকে অসম্মান করতে না পারে সেজন্য সাংবাদিকদের সতর্ক থাকতে হবে।

ওবায়দুল কাদের বলেন, সাংবাদিকতার নামে সাংবাদিকের লেখা নেই, পড়া নেই, সংবাদ বোঝে না, এর ধারেকাছেও নেই। এমন অনেককেই দেখি সরকারি অফিসে গিয়ে বসে থাকে। এরা সত্যিকারের সাংবাদিক নয়। এই ভুয়া সাংবাদিকের ব্যাপারে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার সমালোচনার বিরোধী নয়। বরং সমালোচনা সবকিছু শুদ্ধ করে। সমালোচনা আমরাও করি। কিন্তু তা গঠনমূলক হওয়া প্রয়োজন।

এ সময় ফিলিস্তিনের গাজায় শিশু হত্যা, নারী হত্যা ও গণহত্যার সংবাদ কাভার করতে গিয়ে নিহত ১০৮ সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

ভুয়া সাংবাদিকের ব্যাপারে সতর্ক থাকতে হবে : কাদের

আপডেট সময় : ০৫:৩৬:৫৬ অপরাহ্ন, রোববার, ২৬ মে ২০২৪