ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গোপসাগরে লঘুচাপ, ভারি বৃষ্টির শঙ্কা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:০৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪
  • / 194

বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এজন্য দেশের সব বিভাগেই রয়েছে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এবং তার কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এ ছাড়া মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে।

এ অবস্থায় শুক্রবার (২৮ জুন) সন্ধ্য ৬টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; ঢাকা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ঝড়বৃষ্টি ও ভারি বর্ষণের এ প্রবণতা আগামী এক সপ্তাহ অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, সারাদেশে শুক্রবার দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এ ছাড়া সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও তাপমাত্রা কমতে পারে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস।

ভারি বর্ষণজনিত কারণে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবন জেলার পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের শঙ্কা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

বঙ্গোপসাগরে লঘুচাপ, ভারি বৃষ্টির শঙ্কা

আপডেট সময় : ১২:০৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪