‘আওয়ামী লীগ দেশের গণতন্ত্র ধ্বংস করেছে’

নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ১২:২২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩
- / 240
আওয়ামী লীগ দেশের গণতন্ত্র ধ্বংস করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মঈন খান। আজ শুক্রবার(২৯ শে সেপ্টেম্বর) সকালে জিয়া মঞ্চের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই অভিযোগ করেন।
এসময় তিনি আরও বলেন, বর্তমান সরকারকে প্রত্যাখ্যান করেছে দেশের মানুষ। এসময় বিএনপি নেতা আবদুস সালাম বলেন, বেগম খালেদা জিয়াকে বাঁচাতে হলে দ্রুত বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে।

























