ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সারাদেশে ভারী বর্ষণের সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:৫৭:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩
  • / 261

সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে সকাল ১০ টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে সারাদেশে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (৩ অক্টোবর) ভারী বর্ষণের সতর্কবাণীতে এ তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ মো.মনোয়ার হোসেন স্বাক্ষরিত ভারী বর্ষণের পূর্বাভাসে বলা হয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে সকাল ১০ টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে সারাদেশে কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মি.মি.) থেকে অতি ভারী (৮৯ মি.মি. বা তারও বেশি) বর্ষণ হতে পারে।

আবহাওয়াবিদ শাহিনুর ইসলাম গণমাধ্যমকে বলেন, দেশের আট বিভাগেই বৃষ্টি হতে পারে আজ। মঙ্গলবারের পর থেকে উত্তরাঞ্চলে বৃষ্টি বাড়তে পারে। তবে দক্ষিণাঞ্চলেও বৃষ্টি থাকবে। তিনি জানান, বৃষ্টির কারণে তাপমাত্রাও কমে আসবে। কয়েকদিনের মধ্যে তাপমাত্রা আরও কমতে পারে।

সিনপটিক অবস্থায় বলা হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে পূর্ব মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ হিসেবে অবস্থান করছে। মৌসুমি বায়ুর অক্ষ পূর্ব উত্তর প্রদেশ, লঘুচাপের কেন্দ্রস্থল, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় মঙ্গলবার অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পেতে পারে।

নিউজটি শেয়ার করুন

সারাদেশে ভারী বর্ষণের সম্ভাবনা

আপডেট সময় : ০৬:৫৭:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩