ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

বগুড়া প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৫৪:৩৪ পূর্বাহ্ন, রোববার, ১৫ অক্টোবর ২০২৩
  • / 237

বগুড়া এয়ারফিল্ডের কাছে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। রোবরার দুপুর ১টার দিকে কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের বড়মহর গ্রামে বিমানটি বিধ্বস্ত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

খুদে বার্তায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, আজ বগুড়া এয়ারফিল্ডের কাছে প্রশিক্ষণের সময় বিমান বাহিনীর পিটি-৬ প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় পতিত হয়। তবে ওই ঘটনায় বিমানে থাকা দুই পাইলট সুস্থ আছেন।

স্থানীয় এক বাসিন্দা জানান, সবুজ রঙের বিমানটি হঠাৎ গাছপালা ভেঙে মাটিতে এসে পড়ে। খবর পেয়ে সেখানে উৎসুক জনতার ভিড় জমে যায়।

ওই বিমানে পাইলটসহ দুজন ছিলেন। বিমান বাহিনীর লোকজন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন বলে জানান কাহালু থানার ওসি মাহমুদ হাসান।

নিউজটি শেয়ার করুন

বগুড়ায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

আপডেট সময় : ০৯:৫৪:৩৪ পূর্বাহ্ন, রোববার, ১৫ অক্টোবর ২০২৩