ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ধসে গেছে তীর রক্ষা বাঁধের ২০০ মিটার এলাকা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:৫৫:০১ অপরাহ্ন, রোববার, ৮ জুন ২০২৫
  • / 161
100

শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড তীর রক্ষা বাঁধের ২০০ মিটার এলাকা ধসে গেছে। এতে করে হুমকিতে পড়েছে বাঁধের বাকি ১ হাজার ৮০০ মিটার। এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়রা। শনিবার (৭ জুন) দুপুর ১২ টা থেকে বাঁধের বিভিন্ন স্থানে ভাঙ্গন দেখা দেয়।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, পদ্মা সেতুর প্রকল্প এলাকা নদী ভাঙনের কবল থেকে রক্ষা করতে সেতু থেকে ভাটির দিকে (পূর্ব দিকে) ২ কিলোমিটার এলাকায় ১১০ কোটি টাকা ব্যয়ে নদীর তীর রক্ষা বাঁধ নির্মাণ করা হয়।

ওই বাঁধের সঙ্গে পরে নদী শাসনের বাঁধ সংযুক্ত করে দেওয়া হয়। গত বছর নভেম্বর মাসে নাওডোবার জিরো পয়েন্ট এলাকায় ওই বাঁধের ১০০ মিটার অংশ নদীতে ধসে যায়। এরপর মাঝিরঘাট এলাকায় আরও ১০০ মিটার অংশে বাঁধের নিচ থেকে মাটি সরে যায়।

এতে মাত্র ২০ ঘণ্টার ব্যবধানে ২০০ মিটার এলাকা ধসে গেছে। আতঙ্কে স্থানীয়রা নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছেন। তাদের বসত ঘর সরিয়ে নিচ্ছেন। দ্রুত সময়ের মধ্যে বাঁধ সংস্কারের দাবি স্থানীয়দের। পানি উন্নয়ন বোর্ড বলছে মন্ত্রণালয়ে প্রকল্প জমা দেয়া হয়েছে অনুমোদন পেলেই বাঁধ মজবুতিকরণে কাজ করা হবে।

নিউজটি শেয়ার করুন

ধসে গেছে তীর রক্ষা বাঁধের ২০০ মিটার এলাকা

আপডেট সময় : ০২:৫৫:০১ অপরাহ্ন, রোববার, ৮ জুন ২০২৫