ঢাকা ১১:৫২ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার ম্যাক্রোঁর সিদ্ধান্তে ক্ষুব্ধ ইসরায়েল

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৪৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
  • / 37

বৃহস্পতিবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ঘোষণা করেছেন যে ফ্রান্স সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের হামলার কথা উল্লেখ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ম্যাক্রোঁর এই প্রতিশ্রুতিকে ‘সন্ত্রাসকে পুরস্কৃত করা’ বলে নিন্দা জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, ‘৭ অক্টোবরের হত্যাযজ্ঞের পরিপ্রেক্ষিতে তেল আবিবের পাশে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাচ্ছি।

তিনি বলেন, ‘এই পরিস্থিতিতে ফিলিস্তিন রাষ্ট্র হবে ইসরাইলকে ধ্বংস করার লঞ্চ প্যাড, এর পাশে শান্তিতে বসবাস করা নয়।

তিনি বলেন, ‘স্পষ্ট করে বলতে চাই, ফিলিস্তিনিরা ইসরায়েলের পাশাপাশি কোনো রাষ্ট্র চায় না; তারা ইসরাইলের পরিবর্তে একটি রাষ্ট্র চায়।

ইসরায়েলের বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিন ম্যাক্রোঁর এই পদক্ষেপকে ‘ফরাসি ইতিহাসের লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন এবং প্রতিশোধ হিসেবে ইসরায়েলকে পশ্চিম তীরের বসতি সংযুক্ত করার দাবি জানিয়েছেন।

ইসরায়েলের দৈনিক ইয়েদিওথ আহরোনোথের বরাত দিয়ে তিনি বলেন, ‘এখন সময় এসেছে জুডিয়া ও সামেরিয়ার ওপর সার্বভৌমত্ব প্রয়োগ করার।

প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজও ম্যাক্রোঁর সমালোচনা করে বলেছেন, ‘এই সংকটময় মুহূর্তে ইসরায়েলের পাশে দাঁড়ানোর পরিবর্তে ফরাসি প্রেসিডেন্ট আমাদের দুর্বল করার পথ বেছে নিয়েছেন। আমাদের অস্তিত্বকে হুমকির মুখে ফেলে এমন কোনো ফিলিস্তিনি সত্তা তৈরি হতে আমরা কখনোই অনুমোদন দেব না।

ইয়েদিওথ আহরোনোথ জানিয়েছে, পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনের মিউনিসিপ্যাল কাউন্সিলের প্রতিনিধিত্বকারী সংগঠন ইয়েশা কাউন্সিলও ওই অঞ্চলের ওপর ইসরায়েলি সার্বভৌমত্ব সম্প্রসারণের মাধ্যমে ইসরায়েলি সরকারকে প্রতিক্রিয়া জানানোর আহ্বান জানিয়েছে।

ম্যাক্রোঁ বলেন, ‘মধ্যপ্রাচ্যে ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তির প্রতি আমাদের ঐতিহাসিক অঙ্গীকারের সঙ্গে সঙ্গতি রেখে আমি সিদ্ধান্ত নিয়েছি যে, ফ্রান্স ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে।

বর্তমানে জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে ১৪৯টি রাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার ম্যাক্রোঁর সিদ্ধান্তে ক্ষুব্ধ ইসরায়েল

আপডেট সময় : ০৩:৪৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫