ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:২৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • / 83
101

পুলিশের সাবেক ডিআইজি এ কে এম নাহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে ইস্কাটন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, নাহিদুল ইসলামের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা রয়েছে। সে মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল; এরপরেই ডিবি তাকে গ্রেপ্তার করল। রাতে ডিবি কার্যালয়ে নেওয়ার পর আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) তাকে আদালতে তোলা হয়েছে।

নেপালের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা

ডিবির উচ্চপদস্থ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। সেটির পরিপ্রেক্ষিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গত রাতে নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে তদন্ত–সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির ছমির উদ্দিনের বড় ছেলে ও জামায়াত নেতা তারিক মোহাম্মদ সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত এ কে এম নাহিদুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম গ্রেপ্তার

আপডেট সময় : ০৩:২৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫