ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বৈষম্যবিরোধী চেতনা বাস্তবায়নের নজির বিরল: টিআইবি

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:৩৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • / 70

গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক দল ও আমলাতন্ত্র বৈষম্যবিরোধী চেতনা বাস্তবায়নে সফল হয়েছে— এমন উদাহরণ খুবই বিরল বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর ধানমণ্ডিতে টিআইবির কার্যালয়ে নির্বাচন বিষয়ক এক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “দলীয়করণ এখনো রয়ে গেছে, শুধু রূপ বদলেছে।”

বুয়েট শিক্ষার্থী সাবেকুন নাহার হত্যা মামলার আসামি টগর গ্রেপ্তার

তার মতে, নির্বাচন কমিশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও রাজনৈতিক দল, আমলাতন্ত্র এবং আইন প্রয়োগকারী সংস্থা—এই তিনটি শক্তি নির্বাচন প্রক্রিয়ায় মুখ্য ভূমিকা পালন করে।

তিনি আরও বলেন, এই তিন শক্তির টানাপোড়েনের মধ্য দিয়েই পুরো নির্বাচন প্রক্রিয়া পরিচালিত হয়।

ড. ইফতেখারুজ্জামান বলেছেন, গত ৫৪ বছর ধরেই দলীয়করণের কারণে দেশ নানামুখী সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। তাই এসব দুর্বলতাকে মাথায় রেখে নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করতে হবে। একই সঙ্গে কোথায় কোথায় বিচ্যুতি ঘটছে, সেটিও চিহ্নিত করা জরুরি।

তিনি জানান, এসব বিষয় মাথায় রেখে সংস্কার কমিশনের কাছে একাধিক প্রস্তাব দেওয়া হয়েছে।

যদিও সবকিছু সত্ত্বেও নির্বাচন কমিশন চাইলে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব বলে মন্তব্য করেন টিআইবি নির্বাহী পরিচালক।

নিউজটি শেয়ার করুন

বৈষম্যবিরোধী চেতনা বাস্তবায়নের নজির বিরল: টিআইবি

আপডেট সময় : ০২:৩৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫