আফ্রিকার সাব-সাহারান অঞ্চলে তীব্র খাদ্য ও পানি সংকট

- আপডেট সময় : ০৩:৫১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
- / 32
জলবায়ু পরিবর্তনের কারণে দীর্ঘমেয়াদি খরায় আফ্রিকার সাব-সাহারান অঞ্চলের দেশগুলোতে তীব্র খাদ্য ও পানি সংকট দেখা দিয়েছে। ক্রমশ কমছে খাদ্যশস্য উৎপাদন, বাড়ছে মানুষের ভোগান্তি। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনজনিত এ সংকট মোকাবিলায় অঞ্চলগুলোতে অবকাঠামোগত উন্নয়ন ও টেকসই উদ্যোগ জোরদার করা জরুরি।
দশকের পর দশক ধরে চলা গৃহযুদ্ধ, সীমাহীন দারিদ্রতা, অপর্যাপ্ত শিক্ষা ও চিকিৎসা সংকটে ধুঁকছে আফ্রিকা মহাদেশের সাব-সাহারান অঞ্চলের দেশগুলো। এছাড়াও দেশগুলোতে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করছে খাবার পানির সংকট।
হলিউড সফরে দীপিকা? আর্থিক মামলায় বিপাকে জ্যাকলিন
জলবায়ু পরিবর্তনজনিত কারণে অনিয়মিত বৃষ্টিপাত, খরা, জনসংখ্যা বৃদ্ধি, স্যানিটাইজেশনের অভাব, পানি সরবরাহের উৎসগুলোতে অব্যবস্থাপনা সবকিছু মিলিয়ে আব-সাহারান অঞ্চলের মানুষেরা বঞ্চিত হচ্ছেন খাবার পানির অধিকার থেকে।
ইউরোপিয়ান কমিশনের জয়েন্ট রিসার্চ সেন্টারের সাম্প্রতিক গবেষণা অনুযায়ী, দীর্ঘদীন বৃষ্টিপাত না হওয়ায় অঞ্চলগুলোর নদ-নদীর পানির স্তর পৌঁছেছে শূণ্যের কোঠায়।
অব্যাহত খরার কারণে পানি সংগ্রহে সবচেয়ে বেগ পেতে হচ্ছে দেশটির নারী ও কিশোরীদের। শুধু পানি সংগ্রহে দিনের বেশিরভাগ সময় খরচ করায় অনেক মেয়ে শিশু বঞ্চিত হচ্ছে শিক্ষা থেকে।

























