চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন ফায়ার ফাইটার নুরুল হুদা

- আপডেট সময় : ০৪:৫৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
- / 60
গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার নুরুল হুদা (৩৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ (বুধবার, ২৪ সেপ্টেম্বর) দুপুর ২টা ৪০ মিনিটে তিনি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান তিনি।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, নুরুল হুদার শরীরের ১০০ শতাংশ পুড়ে যাওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়েছিল এবং সেখানেই তার মৃত্যু হয়।
টঙ্গীতে আগুন নেভাতে গিয়ে দগ্ধ ফায়ার ফাইটার শামীম আহমেদের মৃত্যু
নুরুল হুদার বাড়ি ময়মনসিংহের গফরগাঁও। তিনি ফায়ার সার্ভিসে ফায়ার ফাইটার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
গত সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে টঙ্গীর বিসিক এলাকায় সাহারা সুপার মার্কেটের পাশে একটি কেমিক্যাল গোডাউনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নির্বাপনের সময় হঠাৎ বিকট বিস্ফোরণ ঘটে, যাতে ৪ ফায়ার ফাইটারসহ আরও কয়েকজন দগ্ধ হয়। আহতদের মধ্যে গতকাল (মঙ্গলবার) ফায়ার ফাইটার শামীম আহমেদ মারা যান।




















