ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১১:০৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • / 51

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। আজ (বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার কলোম্বোর রেসকোর্স স্টেডিয়ামে আসরের প্রথম সেমিফাইনালে পাকিস্তানকে ২-০ গোলে হারায় গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।

কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে প্রতিপক্ষ পাকিস্তান কিছু বুঝে উঠার আগে গোল উৎসবে মাতে বাংলাদেশ। পাকিস্তান দলের গোলরক্ষকের ভুলের সুযোগকে কাজে লাগিয়ে ম্যাচে প্রথম গোল করেন অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল। এক মিনিটের ব্যবধানে দারুণ এক গোলে ব্যবধান দ্বিগুণ করে লাল সবুজের প্রতিনিধিরা।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটের রেকর্ড মুস্তাফিজের

তবে এবার গোলদাতা অপু রহমান। প্রথমার্ধের বাকি সময় এবং বিরতির পর আর কোনো গোল করতে পারেনি বাংলাদেশ। তবে প্রতিপক্ষ পাকিস্তানের ফুটবলাররাও চাপে ফেলতে পারেনি ছোটনের শিষ্যদের।

আগামী (শনিবার, ২৭ সেপ্টেম্বর) ফাইনালে দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দলের সঙ্গে শিরোপার লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশের তরুণ ফুটবলাররা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ

আপডেট সময় : ১১:০৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫