ঢাকা ০১:২৪ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটের রেকর্ড মুস্তাফিজের

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১০:৫৫:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • / 59

সাকিব আল হাসানকে সরিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গড়েছেন বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান।

গতকাল বুধবার দুবাইয়ে এশিয়া কাপের সুপার ফোরে ভারতের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গড়েন মুস্তাফিজ। ম্যাচে ৪ ওভারে ৩৩ রানে ১ উইকেট নেন তিনি। এতে সাকিবকে টপকে যান ২০১৫ সালে টি-টোয়েন্টি অভিষেক হওয়া ফিজ।

বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে ভারত

১১৮ ম্যাচে মুস্তাফিজের শিকার এখন ১৫০ উইকেট। ১২৯ ম্যাচে সাকিব নিয়েছেন ১৪৯ উইকেট।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গড়ার পাশাপাশি বিশ্বের চতুর্থ বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ১৫০ উইকেট পূর্ণ করেছেন মুস্তাফিজ।

এর আগে আফগানিস্তানের রশিদ খান (১৭৩ উইকেট), নিউজিল্যান্ডের টিম সাউদি (১৬৪ উইকেট) এবং ইশ সাউদি (১৫০ উইকেট) টি-টোয়েন্টিতে ১৫০ বা তার বেশি উইকেট নিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটের রেকর্ড মুস্তাফিজের

আপডেট সময় : ১০:৫৫:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫