ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গিনির প্রেসিডেন্ট নির্বাচন ২৮ ডিসেম্বর

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৪:১৩:৪৯ অপরাহ্ন, রোববার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • / 31

গিনির প্রেসিডেন্ট নির্বাচন ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনে পঠিত এক ডিক্রিতে জান্তা শাসিত দেশটির প্রেসিডেন্ট ও সামরিক কর্মকর্তা জেনারেল মামাদি দৌম্বুয়া ঘোষণা এ ঘোষণা দেন।

কোনাক্রি থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সুপ্রিম কোর্ট নতুন সংবিধান অনুমোদনের জন্য গণভোটের ফলাফল নিশ্চিত করার একদিন পর, এই ঘোষণা দেওয়া হয়। এটি নির্বাচনের পথকে প্রশস্ত করেছে।

ঝড় বুয়ালোইয়ের কারণে ফিলিপাইনে কমপক্ষে ২৬ জন নিহত

জেনারেল মামাদি দৌম্বুয়া গণভোটকে ক্ষমতায় থাকার প্রচেষ্টায় ব্যবহার করছে বলে অভিযোগ এনে বিরোধী দলগুলো ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত গণভোটকে বয়কট করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছিল।

কিন্তু সুপ্রিম কোর্ট শুক্রবার ফলাফল বাতিলের জন্য তাদের করা একটি আবেদনকে প্রত্যাখ্যান করেছে।

লক্ষণগুলো ইঙ্গিত দেয় যে দৌম্বুয়া প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। যদিও এর আগে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি প্রেসিডেন্ট পদে আর প্রতিদ্বন্দ্বিতা করবেন না।

পশ্চিম আফ্রিকার দরিদ্র দেশ গিনি দীর্ঘদিন ধরে স্বৈরাচারী শাসন, অভ্যুত্থান ও সহিংসতায় জর্জরিত।

জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক বৃহস্পতিবার বিরোধী দল ও সংবাদমাধ্যমের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য সামরিক শাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

গিনির প্রেসিডেন্ট নির্বাচন ২৮ ডিসেম্বর

আপডেট সময় : ০৪:১৩:৪৯ অপরাহ্ন, রোববার, ২৮ সেপ্টেম্বর ২০২৫