হামাসকে কার্যত সবুজ সংকেত দেওয়া হয়েছে: ট্রাম্প

- আপডেট সময় : ০১:২৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
- / 73
যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ধীরে ধীরে অবরুদ্ধ গাজার পথ-ঘাটে নিজেদের সদস্যদের ফিরিয়ে আনছে সশস্ত্র সংগঠন হামাস। যুদ্ধবিধ্বস্ত এই এলাকায় পুলিশিং কার্যক্রম পরিচালনার জন্য সাময়িকভাবে হামাসকে কার্যত সবুজ সংকেত দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে এক লাইভ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
সাংবাদিকের প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেন, তারা (হামাস) সমস্যা থামাতে চায়। তারা এ বিষয়ে খোলামেলা আলোচনা করেছে এবং আমরা তাদের অস্থায়ীভাবে কিছু সময়ের জন্য অনুমতি দিয়েছি।
আত্মগোপনে মাদাগাস্কারের প্রেসিডেন্ট
ওই প্রশ্নটি হামাসের অপরাধী চক্রের বিরুদ্ধে লড়াই এবং নিজেদের একটি পুলিশ বাহিনী হিসেবে প্রতিষ্ঠার দাবি সম্পর্কিত ছিল।
যুদ্ধবিরতির পর হামাস-শাসিত গাজার মিডিয়া অফিসের প্রধান ইসমাইল আল-থাওয়াবতা জানান, তাদের দল নিরাপত্তাহীনতা সৃষ্টির সুযোগ দেবে না এবং জননিরাপত্তা ও সম্পত্তির সুরক্ষায় কাজ করবে।
উল্লেখ্য, এর আগে হামাস স্পষ্ট জানিয়ে দেয় যে, তারা তাদের অস্ত্রভাণ্ডার নিয়ে কোনো আলোচনায় যাবে না।
যদিও সংগঠনটি জানিয়েছে, ভবিষ্যতের ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে তারা সে রাষ্ট্রের কাছে অস্ত্র হস্তান্তর করতে প্রস্তুত থাকবে। সূত্র: আল-জাজিরা
























