ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার ঘটনায় তার ছাত্রী আটক
- আপডেট সময় : ১১:৪৬:৫৩ অপরাহ্ন, রোববার, ১৯ অক্টোবর ২০২৫
- / 41
রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ আহমেদকে হত্যার ঘটনায় তার ছাত্রীকে আটক করেছে পুলিশ। আটককৃত শিক্ষার্থীর নাম বর্ষা আক্তার। তাকে বাসায় গিয়ে পড়াতেন জুবায়েদ।
আজ রোববার (১৯ অক্টোবর) দিবাগত রাত ১১টা ২০ মিনিটের বর্ষাকে তার নিজ বাসা রাজধানীর বংশালে নূর বক্স রোডে রৌশান ভিলা থেকে আটক করা হয়। এছাড়া বাড়ির বাকি সদস্যদেরও করা নজরদারিতে রেখেছে পুলিশ।
নিহত জুবায়েদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী ছিলেন। এছাড়া ছাত্রদলের রাজনীতিতেও সক্রিয় ছিলেন তিনি।
আমরণ অনশন কর্মসূচির ঘোষণা এমপিওভুক্ত শিক্ষকদের
উল্লেখ্য, টিউশনি করতে যাওয়ার পথে খুন হওয়া জুবায়েদের মরদেহ ঘটনাস্থল থেকে ময়না তদন্তের জন্য রাজধানীর মিডফোর্ট হাসপাতালে নিয়ে যায় পুলিশ।
এর আগে জুবায়েদ হোসাইনকে ছুরিকাঘাতে হত্যার প্রতিবাদে পুরান ঢাকার তাঁতিবাজার রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। এ সময় বিক্ষোভকারীরা দ্রুত হত্যাকরীকে গ্রেপ্তারের দাবি জানান। রোববার (১৯ অক্টোবর) রাত ৯টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বর থেকে মিছিল বের করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। পরে মিছিলটি কলা ভবনের সামনে দিয়ে সেন্ট্রাল লাইব্রেরি হয়ে রোকেয়া হলের সামনে যায়। সেখানে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। নেতারা এ সময় হত্যার বিচার দাবি করেন। পরে সেখান থেকে শামসুন্নার হলের সামনে দিয়ে শহীদ মিনারের দিকে গিয়ে মিছিলটি শেষ হয়।





















ছাত্রদল নেতাকর্মীদের জন্য জরুরি নির্দেশনা