কাহারোলে যুব দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

- আপডেট সময় : ১১:৫৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
- / 54
দিনাজপুরের কাহারোলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলা শাখা যুব দলের আয়োজনে ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে উপজেলা শাখা বিএনপির দলীয় কার্যালয় থেকে এক বিশাল বর্ণাঢ্য র্যালি বের হয়।
উপজেলা সদরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। র্যালি শেষে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে যুব দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা যুবদলের আহ্বায়ক মো: সাদিকুল ইসলাম সাদেকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
পদ্মার চরে জমি দখল নিয়ে বিরোধ: নিহত বেড়ে ৩
এতে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি মো: গোলাম মোস্তফা বাদশা। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক মো: শামীম আলী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মো: মতিউর রহমান, উপজেলা যুব দলের যুগ্ম-আহ্বায়ক মো: কায়েদে আজম, যুগ্ম-আহ্বায়ক মো: আবুল হোসেন রাজা, যুব দলের যুগ্ম-আহ্বায়কের অন্যতম সদস্য মো: লাবু সরকার। আলোচনা সভা পরিচালনা করেন উপজেলা যুব দলের যুগ্ম-আহ্বায়ক মো: জুয়েল রানা।
























