ঢাকা ০২:২৯ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

‘আরপি সংশোধনের সিদ্ধান্ত একটি দলের অযৌক্তিক দাবিতে নতি স্বীকারের শামিল’

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৫৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • / 40

আরপিও সংশোধনের সিদ্ধান্ত একটি দলের অযৌক্তিক দাবির কাছে নতি স্বীকারের শামিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। আজ (শনিবার, ১ নভেম্বর) সকালে কুমিল্লার চৌদ্দগ্রামে তার নির্বাচনি এলাকায় বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে সভা শেষে প্রধান উপদেষ্টার উদ্দেশে দেয়া এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।

ভিডিও বার্তায় তিনি বলেন, ‘গত উপদেষ্টা পরিষদের বৈঠকে এর আগের সপ্তাহে গৃহীত আরপি সংশোধনের সিদ্ধান্ত একটি দলের অযৌক্তিক দাবির কাছে নতি স্বীকারের শামিল। এর মাধ্যমে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে।’

ঐকমত্য কমিশন অনৈক্যের দলিল জমা দিয়েছে: জহির উদ্দিন স্বপন

এ সরকারের কর্মকাণ্ড অতীতেও একটি বিশেষ দলের প্রতি আনুগত্যের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। প্রধান উপদেষ্টার লন্ডনে গিয়ে একটি দলের চাপে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ও সাম্প্রতিক সিদ্ধান্তে পরিষদের পূর্ববর্তী সিদ্ধান্ত পরিবর্তন তারই উদাহরণ বলেও তিনি অভিযোগ করেন।

ডা. তাহের বলেন, ‘বিভিন্ন রাজনৈতিক দলের প্রতীক ব্যবহারের বিষয়ে পরিষদের গৃহীত সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা সরকারের নিরপেক্ষতার ক্ষতি করেছে। আমরা এই সিদ্ধান্ত মানি না এবং এর নিন্দা জানাই।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

‘আরপি সংশোধনের সিদ্ধান্ত একটি দলের অযৌক্তিক দাবিতে নতি স্বীকারের শামিল’

আপডেট সময় : ০৩:৫৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫