ঢাকা ০৯:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আজ শুষ্ক আবহাওয়া, আকাশ আংশিক মেঘলা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:০০:২৩ অপরাহ্ন, রোববার, ২ নভেম্বর ২০২৫
  • / 59

ঢাকা ও আশপাশের এলাকায় আজ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এসময় ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তরের দেয়া আবহাওয়ার পূর্বাভাসে আজ (রোববার, ২ নভেম্বর) এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এসময় উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

এই অবস্থার মধ্যেই আগামী ২৪ ঘণ্টায় বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এই সময়ে দেশের ৩ বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে আগামী ৫ দিনও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে এই সময়ে দেশের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় আরও একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই অবস্থায় রোববার (২ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। তবে এই সময়ে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

ভিয়েতনামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৫

পরদিন সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের দু’এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এই সময়েও দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। তবে এদিন সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে এই সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

অন্যদিকে বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত বরিশাল, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি হতে পারে। তবে এই সময়ে তাপমাত্রা কিছুটা কমতে পারে।

এছাড়া আগামী বৃহস্পতিবার (৬ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে এই সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সিরাজগঞ্জের তাড়াশে দেশের সর্বোচ্চ ১৬৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পাশাপাশি এই সময়ে দিনাজপুরে ৫৬ মিলিমিটার ছাড়াও ময়মনসিংহে ৪৯, নীলফামারীর সৈয়দপুরে ৩৯, ঢাকায় ৩২, নেত্রকোণায় ৩১, রাজশাহীর বাঘাবাড়ীতে ১৮, টাঙ্গাইলে ১৬ মিলিমিটারসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে। এই অবস্থায় বর্ধিত ৫ দিনের প্রথম দিকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আজ শুষ্ক আবহাওয়া, আকাশ আংশিক মেঘলা

আপডেট সময় : ০৪:০০:২৩ অপরাহ্ন, রোববার, ২ নভেম্বর ২০২৫