ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভারী বৃষ্টির আভাস, কৃষকদের সতর্কতা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:৩৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • / 57

দেশের বেশ কয়েকটি এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার এবং বান্দরবান জেলার কিছু কিছু স্থানে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় সংশ্লিষ্ট এলাকার কৃষকদের বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে সংস্থাটি।

পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন মিয়ানমার উপকূলীয় এলাকায় লঘুচাপ বিরাজমান রয়েছে। এটি উত্তর-উত্তরপশ্চিম বরাবর মিয়ানমার-বাংলাদেশ উপকূলের দিকে অগ্রসর হতে পারে।

মঙ্গলবার (৪ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানায়, ৪ নভেম্বর (মঙ্গলবার) রাত ১০টা থেকে ৭ নভেম্বর সকাল ১০টা পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী ও আশপাশের কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। এ সময়ে বজ্রপাত ও দমকা হাওয়াও থাকতে পারে। এ ছাড়া চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবান জেলার কিছু কিছু স্থানে অতি ভারী বৃষ্টি হতে পারে।

হালকা থেকে মাঝারি বৃষ্টির বিষয়ে সংস্থাটি জানায়, একই সময়ে কুমিল্লা, লক্ষ্মীপুর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, পটুয়াখালী, বরগুনা, বরিশাল, ভোলা ও আশপাশের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ইসির একচ্ছত্র ক্ষমতা; আরপিও সংশোধনের অধ্যাদেশে যা আছে

কৃষকদের বিশেষ সতর্কতা দিয়ে বিডব্লিউওটি জানায়, অতি ভারী বৃষ্টির পূর্বাভাসের কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবান জেলার কৃষকদের বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। এ সময়ে ফসল বা কৃষিজাত পণ্য সংরক্ষণে বাড়তি যত্ন নিতে সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে।

দ্বিতীয় দিন (বুধবার) সকাল ৯টা থেকে চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তৃতীয় দিন (বৃহস্পতিবার) সকাল ৯টা থেকে চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

চতুর্থ দিন (শুক্রবার) সকাল ৯টা থেকে চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পঞ্চম দিন (শনিবার) সকাল ৯টা থেকে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এই পাঁচ দিনে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে বলেও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ভারী বৃষ্টির আভাস, কৃষকদের সতর্কতা

আপডেট সময় : ১২:৩৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫