ঢাকা ১০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

অক্ষয়ের সঙ্গে বাগদান ভাঙা নিয়ে বিস্ফোরক রাবীনা

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৫২:০৫ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • / 56

একসময় বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি ছিলেন রাবীনা ট্যান্ডন এবং অক্ষয় কুমার। পর্দায় তাঁদের রসায়নের পাশাপাশি, বাস্তব জীবনেও তাঁদের সম্পর্ক ছিল আলোচনার কেন্দ্রে। জানা যায়, তাঁরা বাগদান পর্যন্ত করেছিলেন। সম্পর্ক যদিও টেকেনি। বহু বছর পর রাবীনা এই পুরনো সম্পর্ক নিয়ে মুখ খুললেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁকে জিজ্ঞাসা করা হয়, মানুষ এখনও কেন তাঁর অক্ষয়ের সঙ্গে বাগদান নিয়ে আলোচনা করে। উত্তরে রাবীনা বলেন, “আমি তো সেই সব ভুলেই গিয়েছি।”

অভিনেত্রী আরও বলেন, “হ্যাঁ, কিছু অনস্ক্রিন জুটি সত্যিই মানুষ ভুলতে পারে না। ‘মোহরা’-র সময় আমরা হিট জুটি ছিলাম। এখনও যখন কোথাও দেখা হয়, খুব স্বাভাবিকভাবে গল্প হয়। সবাই নিজের জীবনে এগিয়ে যায়। আজকাল তো মেয়েরা কলেজে প্রতি সপ্তাহেই বয়ফ্রেন্ড বদলায়। আর আমার একটাই বাগদান ভাঙা— সেটাই এখনও লোকের মাথায় ঘুরছে! কেন জানি না। সবাই তো জীবনে এগিয়ে যায়, কারও বিবাহবিচ্ছেদ হয়, কেউ নতুনভাবে শুরু করে। এতে এত ভাবনার কী আছে?”

রাজশাহী টিটিসি পরিদর্শন উপদেষ্টা আসিফ নজরুলের

সাক্ষাৎকারে তাঁকে আরও জিজ্ঞাসা করা হয়, একসময় শোনা যেত অক্ষয় নাকি এমন মহিলাদের সঙ্গে সম্পর্কে জড়াতেন, যাঁদের চেহারায় রাবীনার ছায়া থাকত। এই প্রসঙ্গে তিনি হেসে উত্তর দেন, “আমি এসব কখনও পড়তাম না। অযথা রক্তচাপ বাড়াব কেন? না পড়াই ভাল।”

‘মোহরা’ ছবির সময় থেকেই রাবীনা এবং অক্ষয়ের ঘনিষ্ঠতা বাড়তে থাকে। তাঁদের সম্পর্ক তখন বলিউডের অন্যতম চর্চিত বিষয় ছিল। শোনা যায়, নয়ের দশকের শেষ দিকে পরিবার-পরিজনের উপস্থিতিতে গোপনে বাগদানও সারেন তাঁরা। কিন্তু কয়েক বছরের মধ্যেই সম্পর্ক ভেঙে যায়। কারণ হিসেবে উঠে আসে ব্যক্তিগত মতবিরোধ এবং বিশ্বাসের অভাব।

বর্তমানে রাবীনা সুখে সংসার করছেন তাঁর স্বামী অনীল ঠাডানির সঙ্গে। তাঁদের বিবাহিত জীবন এখন ২১ বছরের। দম্পতির দুই সন্তান রয়েছে। তাঁদের মেয়ে রাশা ঠাডানি চলতি বছরই ‘আজাদ’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেছেন।

অন্য দিকে, অক্ষয় ২০০১ সালে অভিনেত্রী টুইঙ্কল খান্নাকে বিয়ে করেন। টুইঙ্কল হলেন রাজেশ খান্না ও ডিম্পল কাপাডিয়ার মেয়ে। অক্ষয় ও টুইঙ্কলের দু’টি সন্তান আছে— ছেলে আরভ এবং মেয়ে নিতারা। ব্যস্ত সময়সূচির মধ্যেও অক্ষয় সবসময় পরিবারের জন্য সময় বার করে নেন। তিনি পরিবারের সঙ্গে সময় কাটাতে, ভ্রমণে যেতে এবং সহজ জীবনযাপন করতে ভালবাসেন। কাজের বাইরে অক্ষয় নিজের পরিবারকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেন।

রাবীনা এবং অক্ষয় দীর্ঘ সময় পর আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ ছবিতে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

অক্ষয়ের সঙ্গে বাগদান ভাঙা নিয়ে বিস্ফোরক রাবীনা

আপডেট সময় : ০৩:৫২:০৫ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫