ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভোটের অধিকার নিশ্চিতের গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে মঈন খানের আহ্বান

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:২৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • / 122
159

জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা হবে, সবাই মিলে এমন একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

আজ (সোমবার, ১০ নভেম্বর) বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে জাসাস আয়োজিত প্রকাশনা অনুষ্ঠান ও আলোচনা সভায় এসব বলেন তিনি।

শিক্ষা, সংস্কৃতি বাদ রেখে কোনো দেশে রাজনীতি চলতে পারে না বলেও মন্তব্য করেন মঈন খান। জুলাই গণঅভ্যুত্থানের একক কৃতিত্ব ছাত্রদের দিলে সেটি সঠিক হবে না উল্লেখ করে তিনি বলেন, ‘এটি ১৭ বছরের সংগ্রামের ফসল।’

নির্বাচনের সঙ্গে গণতন্ত্রের কোনো সম্পর্ক নেই : ফরহাদ মজহার

মঈন খান বলেন, ৪৩টি রাজনৈতিক দল দীর্ঘদিন ধরে তাদের অধিকার ফিরে পাওয়ার জন্য রাজপথে আন্দোলন করে আসছিল। যার ফলে শেখ হাসিনা পতনের পথ ত্বরান্বিত হয়েছে।

তিনি বলেন, আওয়ামী লীগের অপশাসনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে ১৬ বছর বিএনপির অনেক নেতাকর্মী গুম খুন নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছেন।

এছাড়া সাংস্কৃতিক মুক্তি ছাড়া কোনো জাতি এগিয়ে যেতে পারে না বলেও মন্তব্য করেন মঈন খান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ভোটের অধিকার নিশ্চিতের গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে মঈন খানের আহ্বান

আপডেট সময় : ০৪:২৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫