ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, রোববার, ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

উইন্ডিজদের হারিয়ে সিরিজ জিতল নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১২:১৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • / 168
199

সিরিজের প্রথম ম্যাচ হারের পর কি দারুণভাবেই না ঘুরে দাড়াল নিউজিল্যান্ড। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পরের তিনটি ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করল কিউইরা। বৃষ্টিতে ভেসে যায় চতুর্থ ম্যাচ।

ডানেডিনে আজ সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে উড়িয়ে দিয়েছে নিউজিল্যান্ড। জ্যাকব ডাফির তোপে ১৪০ রানে সফরকারীদের গুটিয়ে দেওয়ার পর ২৬ বল হাতে রেখেই লক্ষ্যে পোঁছে যায় মিচেল সেন্টনারের দল। চার ওভারে ৩৫ রান দিয়ে চার উইকেট নিয়ে ম্যাচ সেরা হন ডাফি। সিরিজে মোট ১০ উইকেট নিয়ে সিরিজসেরার পুরষ্কারও জেতেন ডানহাতি পেসার।

টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের হয়ে এক ম্যাচে সবচেয়ে বেশি চার উইকেট নেওয়া বোলার এখন ডাফি। কুড়ি ওভারের ক্রিকেটে মাত্র ৩৬ ইনিংসে পাঁচবার চারে উইকেট নিয়েছেন তিনি। চারবার করে চার উইকেট নেওয়া কিউই বোলার টিম সাউদি ও ইশ সৌধি।

শনিবার ফ্রান্স-ক্রোয়েশিয়ার মুখোমুখি হচ্ছে ব্রাজিল

ডানডিনের ইউনিভার্সিটি ওভাল স্টেডিয়াম নিউজিল্যান্ডের এক দুর্গম ঘাঁটি বলা যায়। এই ভেন্যু থেকে জয় তুলে নেওয়া প্রতিপক্ষ দলের জন্য অসম্ভবের মতোই। এই স্টেডিয়ামে সবশেষ ১৮টি আন্তর্জাতিক ম্যাচে হারেনি নিউজিল্যান্ড। এক স্টেডিয়ামে টানা ম্যাচ জেতার রেকর্ডও করেছে তারা।

রান তাড়ায় দুই ওপেনারই অর্ধেক কাজ করে দেন। টিম রবিনসন-ডেভন কনওয়ে উদ্বোধনী জুটি নিউজিল্যান্ডকে উড়ন্ত সূচনা এনে দেন। ৭.১ ওভারে ৬৯ রানে ভাঙে ওপেনিং জুটি। রোমারিও শেফার্ডের বলে বোল্ড হওয়ার আগে ক্যারিবীয় বোলারদের ওপর তাণ্ডব চালিয়ে ৫ চার ও তিন ছয়ে ২৪ বলে ৪৫ রান করেন রবিনসন।

এরপর রাচিন রবীন্দ্রের উইকেটেই একমাত্র প্রাপ্তি ওয়েস্ট ইন্ডিজের। ১৬ বলে ২১ রান করেন ২৫ বছর বয়সী ডানহাতি ব্যাটার। মার্ক চ্যাপম্যানকে নিয়ে হেসেখেলেই বাকি কাজ সারেন কনওয়ে। ৪ চার ও ১ ছক্কায় ৪২ বলে ৪৭ করে অপরাজিত ছিলেন এই ওপেনার। আর ১৩ বলে ২১ চ্যাপম্যানের।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। স্কোরবোর্ডে ২১ রান তুলতেই ড্রেসিংরুমের পথ ধরেন চার ব্যাটার। এরপর পঞ্চম উইকেটে রোভমান পাওয়েল ও রোস্টন চেজ জুটি ধস ঠেকান। ৮ বলে ১১ করে পাওয়েল আউট হলে ২৭ রানের জুটি ভাঙে তাদের।

দলীয় ৯০ রানে জিমি নিশামের বলে ডেভন কনওয়েকে ক্যাচ দিয়ে ফেরেন চেজ। ৩২ বলে ৩৮ করা ডান হাতি এই ব্যাটারই উইন্ডিজদের ইনিংসের সর্বোচ্চ রান সংগ্রাহক। এরপর চার রানের ব্যবধানে আরও দুটি উইকেট পতনে একশোর আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কা জাগে। তবে রোমারিও শেফার্ডের ২২ বলে ৩৬ রানের ঝড়ো ইনিংসের নৈপুণ্যে কিছুটা লড়াকু সংগ্রহ পায় ক্যারিবীয়রা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

উইন্ডিজদের হারিয়ে সিরিজ জিতল নিউজিল্যান্ড

আপডেট সময় : ১২:১৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫