ঢাকা ০২:৩৩ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জয়ের পর কেপ ভার্দের প্রশংসা করলেন মেসি

স্পোটর্স ডেস্ক
  • আপডেট সময় : ১২:৪৭:১৫ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • / 3

লিওনেল মেসির রেকর্ডময় রাতে এবং কেপ ভার্দের অবিশ্বাস্য লড়াই থামিয়ে এখন বিশ্বকাপের শেষ ষোলোয় আর্জেন্টিনা। বিশ্বকাপে নবাগত দলটির বিপক্ষে আর্জেন্টিনার জয় ৩-২ গোলের। মেসি করেছেন এই বিশ্বকাপে নিজের সপ্তম গোল। কষ্টার্জিত এই জয়ের পর বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের মাঠের কঠিন লড়াইয়ের কথা স্বীকার করেছেন আর্জেন্টাইন সুপার স্টার, পাশাপাশি প্রতিপক্ষের লড়াকু মানসিকতারও ভূয়সী প্রশংসা করেছেন তিনি।

‘আমরা জানতাম ম্যাচটা অনেক কঠিন হতে যাচ্ছে। এই দলটি (কেপ ভার্দে) স্পেন ও উরুগুয়ের কাছে হারেনি। আমরা সবচেয়ে কঠিন কাজটি প্রথমে করতে পেরেছিলাম, তা হলো প্রথম গোলটি করা। আমি ভেবেছিলাম এরপর আমরা আমাদের চেনা ছন্দ খুঁজে পাব এবং কিছুটা স্বস্তিতে খেলব, কিন্তু হয়েছে ঠিক তার উল্টো। তারা মাঠে নিজেদের সবটুকু উজাড় করে দিয়েছিল।’ ম্যাচ শেষে এভাবেই অকপটে স্বীকার করেন মেসি।

বিশ্বকাপে কোনো দলই ছোট নয়, কোনো ম্যাচই সহজ নয়, সবচেয়ে বেশি বলা এই কথাটার মর্ম যেন আজ হারে হারে টের পেল সাবেক তিনবারের চ্যাম্পিয়নরা। মেসি বলেন, ‘নকআউটের লড়াইয়ে কেউ কাউকে কিছু উপহার দেয় না। আমরা সবসময় সব প্রতিপক্ষকে সম্মান করি। আমরা জানতাম কাজটা সহজ হবে না। এখন বিশ্বফুটবলে সবকিছু অনেক ভারসাম্যপূর্ণ। প্রতিটি ম্যাচই অনেক কঠিন হবে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিশ্রাম নেওয়া এবং সামনে কী আসছে তা নিয়ে ভাবা। এই ম্যাচ থেকে ইতিবাচক দিকগুলো নেওয়া। আমরা অনেক ভালো কিছু করেছি, তবে কিছু ভুলও শুধরে নিতে হবে।’

‘আমরা ঠিকঠাক প্রেসিং (প্রতিপক্ষকে চাপে রাখা) করতে পারছিলাম না, আমাদের রক্ষণ ও মাঝমাঠের লাইনের মধ্যে দূরত্ব অনেক বেশি ছিল। আমাদের বেশ বেগ পেতে হচ্ছিল। দলের খেলোয়াড়দের মধ্যে দূরত্ব বেশি থাকার কারণে কিছুটা সমন্বয়ের অভাব ছিল এবং ওরা যেভাবে শারীরিক শক্তি দিয়ে খেলছিল, আমরা তার সঙ্গে তাল মেলাতে পারছিলাম না।’

কেপ ভার্দের বিপক্ষে ৩-২ গোলের এই জয়টি ছিল চরম নাটকীয়তায় ঠাসা, যার ফয়সালা হয় অতিরিক্ত সময়ে। মেসি গোল করে আর্জেন্টিনাকে প্রথমে এগিয়ে নেন। তবে দিরয় দুয়ার্তে গোল করে সমতা ফেরান। অতিরিক্ত সময়ে লিসান্দ্রো মার্তিনেস আবারও আলবিসেলেস্তেদের এগিয়ে দিলেও কেপ ভার্দের কাবরাল এক দৃষ্টিনন্দন গোল করে ম্যাচ জমিয়ে তোলেন। অবশেষে অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে ডিনে বোর্জেসের একটি আত্মঘাতী গোলে জয় নিশ্চিত হয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের।

মেসি কেপ ভার্দের প্রশংসা করে বলেন, ‘হ্যাঁ, এই দলটি এমন একটি দল যা লড়াই করতে জানে এবং শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাবে। আজ সেট-পিস (ফ্রিকিক/কর্নার) থেকে আমরা গুরুত্বপূর্ণ গোল পেয়েছি, যা এর আগে এই টুর্নামেন্টে হয়নি। এটা খুব দরকারি ছিল। আমাদের দলে ভালো হেডার আছে। আজ আমরা সেটার সুবিধা নিতে পেরেছি। টুর্নামেন্টে টিকে থাকতে সুযোগের সঠিক ব্যবহার করা এবং গোল করা খুবই গুরুত্বপূর্ণ।’

এই জয়ের ফলে বিশ্বকাপের শেষ ষোলোয় মিশরকে মোকাবিলা করতে হবে আর্জেন্টিনাকে। যারা এই রাতেই পেনাল্টি শুটআউটে অস্ট্রেলিয়াকে হারিয়েছে (১)৪-২(১) ব্যবধানে। আগামী মঙ্গলবার রাতে মিশরের বিপক্ষে শেষ আটে ওঠার লড়াইয়ে মাঠে নামবে লিওনেল স্কালোনির দল।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জয়ের পর কেপ ভার্দের প্রশংসা করলেন মেসি

আপডেট সময় : ১২:৪৭:১৫ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬