রোনালদোর প্রথম লাল কার্ড, হেরেই গেল পর্তুগাল
- আপডেট সময় : ০২:৫৮:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
- / 97
‘ভালো ছেলে’ হয়ে আয়ারল্যান্ডের মাঠে খেলার প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে কথা রাখতে পারলেন না ‘সিআর সেভেন’। উল্টো জাতীয় দলের হয়ে দীর্ঘ ক্যারিয়ারে প্রথমবারের মতো লাল কার্ড দেখার তেতো অভিজ্ঞতা হলো রোনালদোর। আর তাঁর এমন দুর্দশার রাতে হেরেছে পর্তুগালও।
বিশ্বকাপ বাছাপর্বে গতকাল রাতে আয়াল্যান্ডের বিপক্ষে ২-০ গোলে হেরেছে পর্তুগাল। ম্যাচের ৬১ মিনিটে আইরিশ ডিফেন্ডার দারা ও’শেকে ঠেলে দেওয়ার ঘটনায় রোনালদোকে শুরুতে হলুদ কার্ড দেখানো হলেও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির পরামর্শে তা লাল কার্ডে পরিবর্তন করা হয়। জোড়া গোল করে আয়ারল্যান্ডের জয়ের নায়ক ট্রয় প্যারোট।
আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি জিতলেই ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত হতো পর্তুগালের। তবে হারের পরও রোনালদোদের সুযোগ ভালোভাবেই টিকে আছে। আগামী রোববার আর্মেনিয়াকে হারালেই বিশ্বকাপে পৌঁছে যাবে পর্তুগাল।
এই হারের পর পাঁচ ম্যাচে ৩ জয়, এক হার ও এক ড্রয়ে পর্তুগালের পয়েন্ট ১০। একই সময়ে হাঙ্গেরি ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে আছে। এক পয়েন্ট কম নিয়ে তিনে আয়ারল্যান্ড। গ্রুপ ‘এফ’ থেকে আর্মেনিয়া ছাড়া বিশ্বকাপ খেলার সুযোগ টিকে আছে তিন দলেরই।
শীতের সবজিতে ভরপুর, বাজার লেগেছে ‘লকডাউন’
ডাবলিনে পৌঁছে রোনালদো ভদ্র আচরণের প্রতিশ্রুতি দিয়েছিলেন—“গুড বয়” হওয়ার কথা বলেছিলেন। সুইডিশ রেফারি গ্লেন নিয়বার্গ—যাকে ম্যাচের আগেই সতর্ক করা হয়েছিল যেন রোনালদো ম্যাচ পরিচালনায় প্রভাব ফেলতে না পারেন। তবে শেষ পর্যন্ত আল নাসর তারকাকে লাল কার্ড দেখানো ছাড়া কোনো পথ খোলা ছিল না তাঁর।
ডাচ ক্লাব এজেড আল্কমারের ফরোয়ার্ড প্যারট প্রথমার্ধে দুই গোল করে ম্যাচের পার্থক্য গড়ে দেন। ম্যাচে একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি রোনালদো। নিজেদের মাঠে ১৭তম মিনিটে এগিয়ে যায় পর্তুগাল। জশ কুলেনের সেট-পিস থেকে লিয়াম স্কেলস দূরের পোস্টে গিয়ে বল বক্সে ফেলেন, আর প্যারট খুব কাছ থেকে বল জালে ঠেলে দেন।
প্রথামার্ধের আট মিনিট আগে জোয়াও নেভেসের শট পোস্টের বাইরে দিয়ে যায়। রুবেন দিয়াসের ক্রসে জোয়াও ফেলিক্সের হেড নেওয়া শট জালের উপর দিয়ে চলে যায়। তবে বিরতির ঠিক আগে আয়ারল্যান্ড লিড দ্বিগুণ করতে পারত। তবে তাদের শট গোলপোস্টে লেগে ফিরে আসে।
পিছিয়ে পড়ে পর্তুগাল চাপ বাড়ালেও স্রোতের বিপরীতে প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে প্যারট দ্বিতীয় গোলটি করেন।
দ্বিতীয়ার্ধ শুরুর দু’মিনিটের মধ্যেই পর্তুগাল ব্যবধান কমাতে পারত। দ্বিতীয়ার্ধে নামা রেনাতো ভেইগা, বার্নার্দো সিলভার কর্নার থেকে বল ঠেলে ভিতিনিয়ার সামনে ফেলেন। কিন্তু ফাঁকা অবস্থায় থেকেও বল জালে জড়াতে পারেননি পিএসজি মিডফিল্ডার। শট নষ্ট করেন।
পর্তুগাল বড় ধাক্কা খায় ৫৯ মিনিটে। ও’শেয়াকে হাত নাড়ানোর ঘটনায় রোনালদোকে প্রথমে কেবল হলুদ কার্ড দেখানো হয়, পরে সেটা ভারে লাল কার্ডে পরিণত হয়।
সাইডলাইনে রোনালদো ও হলগ্রিমসনের মধ্যে সংক্ষিপ্ত আলাপ হয়, যা করমর্দনে শেষ হয়। তবে দুজনই জানতেন, ওই মুহূর্তেই ম্যাচ কার্যত শেষ। পর্তুগালের একের পর এক আক্রমণের মধ্যেও আয়ারল্যান্ড শেষ পর্যন্ত দারুণভাবে জয় নিশ্চিত করে। পর্তুগালের হয়ে ২২৬তম ম্যাচ প্রথম লাল কার্ড দেখার অভিজ্ঞতা হলো রোনালদোর। পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ম্যাচ খেলে লাল কার্ড দেখলেন তিনি। ক্লাব ক্যারিয়ারে অবশ্য ১৩ বার লাল কার্ড দেখেছেন পর্তুগিজ মহাতারকা।
লাল কার্ড মাঠ ছাড়ার সময় আয়ারল্যান্ড সমর্থকদের ব্যঙ্গ–বিদ্রূপের দিকে রোনালদো করতালি ও ‘থাম্বস আপ’ দেখান। দশজনের দলে পরিণত হওয়া পর্তুগালের লড়াই কার্যত সেখানেই শেষ হয় ।এরপর আর ম্যাচেই ফিরতে পারেনি সফরকারীরা।

























হাম উপসর্গে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৭৭