যা কমেছিল তার দ্বিগুণ বাড়ল স্বর্ণের দাম

- আপডেট সময় : ১১:৫৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
- / 95
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো ঘোষণা দিয়েছে। এবার ভরিতে ২ হাজার ৬১২ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। এখন থেকে ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ৯ হাজার ৫২০ টাকায় বিক্রি হবে।
এর আগে গতকাল মঙ্গলবার প্রতি ভরিতে সর্বোচ্চ এক হাজার ৩৬৪ টাকা পর্যন্ত কমানো হয়। কিন্তু একদিনের ব্যবধানে তা প্রায় দ্বিগুণ দুই হাজার ৬১২ টাকা বেড়েছে। ফলে, ভালো মানের ২২ ক্যারেটের সোনার ভরি দাঁড়িয়েছে দুই লাখ ৯ হাজার ৫২০ টাকা।
আজ বুধবার (১৯ নভেম্বর) রাতে বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বৃদ্ধির তথ্য দেয়। আগামীকাল বৃহস্পতিবার (২০ নভেম্বর) থেকে সারা দেশে সোনার নতুন এ দর কার্যকর হবে।
টানা ২ দফায় স্বর্ণের দাম কমলো ৬৮১১ টাকা
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বাড়ায় সোনার মূল্য সমন্বয় করা হয়েছে। তবে মূল কারণ হচ্ছে, বৈশ্বিক বাজারে সোনার দাম বেড়েছে। আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ১০০ ডলার ছাড়িয়ে গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী (পিওর গোল্ড) সোনার মূল্য বৃদ্ধি পেয়েছে। সে কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস।
নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে দুই লাখ ৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ৭১ হাজার ৪২৬ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম এক লাখ ৪২ হাজার ৫৯২ টাকা নির্ধারণ করা হয়েছে।
অপরিবর্তিত আছে রুপার দাম। ২২ ক্যারেটের রুপার ভরি চার হাজার ২৪৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ভরি চার হাজার ৪৭ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি তিন হাজার ৪৭৬ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম দুই হাজার ৬০১ টাকা নির্ধারণ করা হয়েছে।

























