আফ্রিকার বর্ষসেরা হয়ে ইতিহাস হাকিমির
- আপডেট সময় : ১২:১৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
- / 49
স্বপ্নের মতো এক মৌসুম কাটানোর পর অসাধারণ এক স্বীকৃতি পেলেন আশরাফ হাকিমি। আফ্রিকার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন পিএসজির রাইট-ব্যাক।
গতকাল মরক্কোর রাজধানী রাবাতে অনুষ্ঠিত কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (সিএএফ) এর ভোটে আফ্রিকার বর্ষসেরা ফুটবলারের পুরষ্কার পেয়েছেন হাকিমি। তিনি পেছনে ফেলেছেন লিভারপুলের মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ এবং নাইজেরিয়ার ফরোয়ার্ড ভিক্টর ওসিমহেনকে।
৫২ বছরের মধ্যে প্রথম কোনো ডিফেন্ডার হিসেবে এই মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন মরক্কোর তারকা ফুটবলার হাকিমি। সবশেষ ১৯৭৩ সালে জাইরের (বর্তমান কঙ্গো ডিআরসি) ডিফেন্ডার বুয়াঙ্গা চিমেন এই পুরষ্কার জিতেছিলেন। এছাড়া ১৯৯৮ সালে মুস্তাফা হাজির পর প্রথম মরক্কোর খেলোয়াড় হিসেবে আফ্রিকার বর্ষসেরা হলেন হাকিমি।
গণভোট আইন প্রণয়ন জরুরি, তাহলে ইসির দায়বদ্ধতা নিশ্চিত হবে : সিইসি
হাকিমির কাছে এটি গর্বের মুহূর্ত। হাকিমির ভাষায়, ‘এই ট্রফি শুধু আমার নয়, আফ্রিকার সব সাহসী নারী-পুরুষের—যারা ফুটবলার হওয়ার স্বপ্ন দেখে।’ তিনি আরও যোগ করেন, ‘শৈশব থেকে যারা বিশ্বাস করত যে একদিন আমি পেশাদার ফুটবলার হব, তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ।’
২০২৪-২৫ মৌসুমে পিএসজির ‘ট্রেবল’ জয়ে দারুণ ভূমিকা রাখেন হাকিমি। সবশেষ মৌসুমে ৪৮ ম্যাচে ৯ গোলের সঙ্গে ১২টি অ্যাসিস্ট করেন ২৭ বছর বয়সী এই রাইট-ব্যাক। ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পিএসজির ৫-০ গোলে বড় জয়ের ম্যাচে প্রথম গোলটি করেন হাকিমি।
দারুণ পারফরম্যান্সের স্বীকৃতিস্বরুপ সেপ্টেম্বরের পুরুষদের ডি’অর-এ ছয় নম্বরে জায়গা করে নেন হাকিমি। যা মরক্কোর কোনো খেলোয়াড়ের সর্বোচ্চ অবস্থান। তাঁর সতীর্থ ফরাসি তারকা ফরোয়ার্ড উসমান দেম্বেলে জেতেন ব্যালন ডি’অর।
মরক্কোর ফুটবলাররা আরও দুটি পুরস্কার জিতেছেন। পুরুষদের বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার এবং নারীদের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার। সৌদি প্রো লিগের দুই ফুটবলার ইয়াসিন বুনু ও গিজলান চেব্বাক, যথাক্রমে এই অর্জনে নাম লিখিয়েছেন।
ইংলিশ উইমেন্স সুপার লিগের ক্লাব ব্রাইটনে সদ্য যোগ দেওয়া নাইজেরিয়ার গোলরক্ষক চিয়ামাকা ন্নাদোজিয়ে পরপর তৃতীয়বারের মতো নারীদের বর্ষসেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন।
কেপ ভার্দের কোচ বুবিস্তা বর্ষসেরা কোচের পুরস্কার পেয়েছেন। মাত্র ৫ লাখ ২৫ হাজার আফ্রিকার এই দ্বীপরাষ্ট্রকে প্রথমবার বিশ্বকাপে তুলেছেন তিনি।


























Oil tanker hit by ‘unknown projectile’ in Strait of Hormuz region: maritime agency