ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার ৩ আসনে প্রার্থী দেবে না গণঅধিকার পরিষদ: রাশেদ খান

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:৪০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • / 62

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সম্মানে দিনাজপুর-৩ আসনে কোনো প্রার্থী দেবে না গণঅধিকার পরিষদ। একইসঙ্গে তিনি যেসব আসন থেকে নির্বাচন করবেন, সেখানেও দলটি কোনও প্রার্থী দেবে না। আজ (বৃহস্পতিবার, ২৭ নভেম্বর) দুপুরে রাজধানীর বিজয় নগরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণঅধিকার পরিষদের দ্বিতীয় ধাপে প্রার্থী ঘোষণাকালে এ তথ্য জানান তিনি।

এসময় রাশেদ খান বলেন, ‘একই দিনে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদের সমর্থন রয়েছে। তবে আগে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে পরিবেশ তৈরি করতে হবে’।

চীনে ট্রেন দুর্ঘটনায় ১১ রেলকর্মীর মৃত্যু, আহত ২

ঘোষিত প্রার্থীরা চূড়ান্ত নয়, যে কোনো সময় তা পরিবর্তন হতে পারে উল্লেখ করে তিনি বলেন, ‘মধ্যপন্থার দলগুলো প্রার্থীদের খুশি করতে পারে না। সেক্ষেত্রে গণঅধিকার পরিষদের প্রার্থীদের মধ্যে মতবিরোধ থাকবে, তবে ঐক্য অটুট রয়েছে।’

উল্লেখ্য, সবশেষে মোট ২০০ আসনে প্রার্থী ঘোষণা করে গণঅধিকার পরিষদ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

খালেদা জিয়ার ৩ আসনে প্রার্থী দেবে না গণঅধিকার পরিষদ: রাশেদ খান

আপডেট সময় : ০১:৪০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫