হাসিনার সাজায় রাজনৈতিক দলগুলোর কোনো হস্তক্ষেপ নেই: রিজভী

- আপডেট সময় : ০১:৪৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
- / 67
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, একটি প্লট বরাদ্দের মামলায় হাসিনার ২১ বছরের সাজা হয়েছে। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার, তার আমলে আইন আদালত; এখানে কোনো রাজনৈতিক দলগুলোর হস্তক্ষেপের সুযোগ নেই।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ৯০-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য আয়োজিত ৯০-এর গণ অভ্যুত্থানে শহীদ ডা. শামসুল আলম খানের ৩৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, হাসিনার করা আদালত, হাসিনার গড়া ট্রাইব্যুনাল এবং স্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তার বিচার হচ্ছে। এখনে প্রভাবিত করার কোনো বিষয় নেই।
খালেদা জিয়ার ৩ আসনে প্রার্থী দেবে না গণঅধিকার পরিষদ: রাশেদ খান
জাতীয় পার্টি নিয়ে তিনি বলেন, জাতীয় পার্টির প্রধান নেতা বলেন, এখন নাকি মতপ্রকাশের পরিবেশ নেই। দেশে একটা প্রবাদ আছে, ভূতের মুখে রাম নাম। এটা অবাক হওয়ার কথা। আমরা অবাক হই। এই দলটিই তখন সহযোগিতা করেছে হাসিনা রিজিমকে। তারাই এখন গণতন্ত্রের ছবক দিচ্ছে। তাদের ভূমিকার কারণে শেষ হাসিনা এত দিন ক্ষমতায় থাকতে পেরেছে। তারা নানাভাবে হাসিনার সঙ্গে আঁতাত করেছে।
তিনি বলেন, এরশাদ ও হাসিনা একসঙ্গে একটা অর্থনীতি তৈরি করেছিল। এই সাড়ে ১৫ বছরে যে অর্থনীতি চলেছে সেটির নাম হলো হাসিনোমিক্স। হাসিনোমিক্স হলো ব্যাংকের টাকা যারা ঋণ নিচ্ছেন তারা ফেরত দেবেন না। ঋণ নেওয়ার পর কিস্তি পরিষদ না করে আবার ঋণ নিতে পারবে এটাও হাসিনোমিক্সের মধ্যে পড়ে। এখন সাড়ে ৬ লাখ কোটি টাকা খেলাপি ঋণ হয়ে গেছে। এই হাসিনোমিক্স থেকে উত্তরণে নির্বাচিত সরকার যারা আসবেন তাদের পদক্ষেপ নিতে হবে। অন্তর্বর্তী সরকারও কিছু কিছু নিচ্ছে।






















