ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে দেশে ফিরবেন তারেক রহমান: আবদুল আওয়াল মিন্টু

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:২৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • / 40

তারেক রহমান খুব শিগগির, তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আওয়াল মিন্টু। আজ (বৃহস্পতিবার, ২৭ নভেম্বর) সন্ধ্যায় তার নির্বাচনি এলাকা ফেনী-২ আসনের দাগনভূঞার তুলাতলী এলাকায় পথসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

পথসভায় আবদুল আউয়াল মিন্টু বলেন, ‘তারেক রহমান খুব সহসাই, তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে দেশে ফিরবেন। এ বিষয়ে চিন্তার কোনো কারণ নেই। পরিবেশ যাই হোক, ফেব্রুয়ারিতেই নির্বাচন দিতে হবে। এ সরকারকে আমরা সমর্থন দিয়েছি। আশা করি, তারা সুষ্ঠু একটি নির্বাচন উপহার দেবে।’

তিনি বলেন, ‘আমি এই প্রথম নির্বাচন করতে এসেছি। এর আগে আমার বাবার ও ভাইয়ের জন্য ইলেকশন করেছি। বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থা পরিবর্তনের জন্য প্রয়োজন একটি গ্রহণযোগ্য নির্বাচন। এ নির্বাচনের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে একটি সরকার গঠিত হবে। এমন একটি সরকার গঠিত হবে, যে সরকার বাংলাদেশের শান্তি-শৃঙ্খলা ও সমৃদ্ধি ফিরিয়ে আনবে। নির্বাচনের আপনারা ধানের শীষকে বিজয় করলে এলাকার উন্নয়নে আমি সর্বাত্মক কাজ করবো।’

ভবন ও নির্মাণ কাজের অনুমোদনে পৃথক কর্তৃপক্ষ গঠনের নির্দেশ প্রধান উপদেষ্টার

বিএনপি নেতা হামিদুল হক ডিলারের সভাপতিত্বে ও ফেনী জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী সঞ্চালনায় পথসভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইদুর রহমান জুয়েল ও সদস্য সচিব এস এম কায়সার এলিন, জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার, সদস্য সচিব নঈম উল্যাহ চৌধুরী বরাতসহ দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এদিকে যাওয়ার পথে সড়কে মালবাহী ট্রাক রেখে মিন্টুর গাড়ী বহরে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ছাত্রদলের বহিষ্কৃত নেতা জামসেদুর রহমান ফটিকের সমর্থকরা। এতে জিরো পয়েন্ট এলাকায় দীর্ঘ জানজটের সৃষ্টি হলে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। এরপর ঘটনাস্থলে পুলিশ ও সেনাসদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে দেশে ফিরবেন তারেক রহমান: আবদুল আওয়াল মিন্টু

আপডেট সময় : ১১:২৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫