ঢাকা ১২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আফ্রিদির ছক্কার রেকর্ড এখন রোহিতের

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৪৮:১৬ অপরাহ্ন, রোববার, ৩০ নভেম্বর ২০২৫
  • / 64

২০১৫ সালে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন পাকিস্তানের অলরাউন্ডার শহীদ আফ্রিদি। নামের পাশে এতদিন রেখেছিলেন ওয়ানডেতে সর্বাধিক ছয় মারার রেকর্ডটি। দশ বছর পর আফ্রিদিকে হটিয়ে ওয়ানডেতে সর্বাধিক ছক্কা হাঁকানোর রেকর্ডটি এখন ভারতীয় ওপেনার রোহিত শর্মার।

আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে তিনটি ছক্কা হাঁকিয়ে আফ্রিদির রেকর্ড ভেঙ্গে ৩৫৩ টি ছক্কার মালিক হন রোহিত। ৩৫২ টি ছয় মেরে ওয়ানডেতে সর্বাধিক ছক্কা মারার রেকর্ডটি এতদিন ছিল পাকিস্তান অলরাউন্ডারের।

মেসির ঝুলিতে নতুন ট্রফি, কনফারেন্স চ্যাম্পিয়ন মায়ামি

আফ্রিদির চেয়ে কম ইনিংসে খেলে রেকর্ডটি গড়েছেন রোহিত। ৩৬৯ ইনিংসে ৩৫২ টি ছয় মেরেছেন আফ্রিদি। অন্যদিকে রোহিত ৩৫৩ টি ছয় মারতে খেলেছেন মাত্র ২৬৮ ইনিংস। সর্বাধিক ছয়ের রেকর্ড তালিকায় ৩৩১ টি ছয় মেরে তিনে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। ২৭০ টি ছয় মেরে চতুর্থ স্থানে রয়েছেন সনাথ জয়সুরিয়া। ভারতের মহেন্দ্র সিং ধোনি ২২৯ টি ছয় মেরে রয়েছেন পাঁচ নম্বরে। তবে এই তালিকায় রোহিত একমাত্র ব্যাটার যিনি এখনো অবসর নেননি।

ওয়ানডে ক্রিকেটে ৭ মাস পর ফিরে সময়টা ভালোই যাচ্ছে রোহিতের। কদিন আগেই ওয়ানডে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছেন। আজ ওয়ানডে ইতিহাসে সর্বাধিক ছয়ের রেকর্ডটি করলেন নিজের নামে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আফ্রিদির ছক্কার রেকর্ড এখন রোহিতের

আপডেট সময় : ০৬:৪৮:১৬ অপরাহ্ন, রোববার, ৩০ নভেম্বর ২০২৫