বেগম খালেদা জিয়ার অসুস্থতায় শুধু বিএনপি নয়, সারাদেশের মানুষ উদ্বিগ্ন: রিজভী
- আপডেট সময় : ০২:২৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
- / 54
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতায় শুধু বিএনপি নয়, সারাদেশের মানুষ উদ্বিগ্ন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে রাজধানীর শ্যামলীতে নিজ বাসভবনে পবিত্র কোরআন খতম ও সদকায়ে জারিয়া হিসেবে ছাগল জবাই অনুষ্ঠান তত্ত্বাবধায়নকালে এ মন্তব্য করেন তিনি।
রিজভী বলেন, শুধু বিএনপি ও তার অঙ্গ সংগঠন নয়, সারাদেশের সাধারণ মানুষ গভীর মনবেদনা নিয়ে বেগম জিয়ার সুস্থতার জন্য দোয়া করছেন।
এসময় বেগম খালেদা জিয়ার জন্য সবাইকে যার যার নিজ অবস্থান থেকে দোয়া করার আহ্বান জানান তিনি।
বেগম খালেদা জিয়ার জন্য জাতির কাছে দোয়া ও প্রার্থনার আহ্বান উপদেষ্টা পরিষদের
বহু ষড়যন্ত্র করে বেগম খালেদা জিয়াকে দেশ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে দাবি করে দলের এই শীর্ষ নেতা আরও বলেন, দৃঢ় মনোবল ও সাহস নিয়ে সব সময় মানুষের পাশে ছিলেন বেগম জিয়া। দেশের গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় বেগম জিয়া যে আপসহীন ভূমিকা রেখেছেন তা বৃথা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপির মুখপাত্র বলেন, এখানে আমাদের ইমাম একজন গুণী ব্যক্তি। তার মাধ্যমে এতিম শিশু ও মাদরাসার শিক্ষার্থীরা কোরআন তিলাওয়াত করেছে। আমরা বিশ্বাস করি, তাদের দোয়া ও এই সদকায়ে জারিয়া আল্লাহ তাআলা কবুল করবেন।
ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক কফিল উদ্দিন আহমেদের তত্ত্বাবধানে অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সদকায়ে জারিয়া হিসেবে চারটি ছাগল জবাই করে গরীবদের মাঝে বিতরণ করা হয়।























হামের উপসর্গে একদিনে আরও ৫ জনের মৃত্যু