ইতিহাসের দোরগোড়ায় বিরাট, সুযোগ কিংবদন্তী হওয়ার!
- আপডেট সময় : ১০:৩২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
- / 126
দক্ষিণ আফ্রিকার (IND vs SA) বিরুদ্ধে গত ২ ওয়ানডে ম্য়াচে একাধিক রেকর্ড ভেঙেছেন বিরাট কোহলি। গত ২ ম্য়াচে তিনি ব্যাক টু ব্যাক দুটো সেঞ্চুরি হাঁকিয়েছে। এবার কি শতরানের হ্য়াটট্রিক গড়তে পারবেন কিং কোহলি? কাজটা খুব একটা সহজ নয়। ক্রিকেট ইতিহাসে মাত্র ১৩ ব্যাটারই এই রেকর্ড কায়েম করতে পেরেছেন। প্রসঙ্গত, আগামী ৬ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে ম্য়াচ খেলতে নামবে টিম ইন্ডিয়া (Indian Cricket Team)। ম্যাচটি ভাইজ়্যাগে খেলা হবে। এই ম্য়াচে বিরাটের সামনে ৭ বছরের পুরনো রেকর্ড পুনরাবৃত্তি ঘটানোর সুযোগ রয়েছে।
কথায় আছে, হিস্ট্রি রিপিটস ইটসেলফ। অর্থাৎ, সময়ের চাকায় ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবেই। এবার বিরাট কোহলির সামনে সেই চাকা ঘোরানোর সুযোগ এসেছে। এমনিতে সেঞ্চুরির পরিসংখ্যানে বিরাটের ধারে-কাছেও আপাতত কেউ নেই। ২০১৮ সালে তিনি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে লাগাতার তিনটে শতরান হাঁকিয়েছিলেন। উল্লেখ্য, ২০১৮ সালে কিং কোহলি একেবারে আগুন ফর্মে ছিলেন। বলা ভাল, তাঁর কেরিয়ারের সবথেকে ভাল ফর্ম। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরোয়া সিরিজেই তিনি এই ঐতিহাসিক কৃতিত্ব কায়েম করেছিলেন। ২০১৮ সালের ২১ অক্টোবর বিরাটের ব্যাট থেকে ১৪০ রানের একটি বিধ্বংসী ইনিংস বেরিয়ে এসেছিল।
দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে হারাল বাংলাদেশ
এরপর ২৪ অক্টোবর ভাইজ়্যাগে বিরাট ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ১৫৭ রানের একটি অপরাজিত ইনিংস খেলেন। এরপর ২৭ অক্টোবর ফের সেঞ্চুরি হাঁকান তিনি। পুনেতে আয়োজিত এই ম্য়াচে ১০৭ রানের একটি দুর্ধর্ষ ইনিংস টিম ইন্ডিয়াকে উপহার দিয়েছিলেন। আর সেইসঙ্গে বিরাট কোহলি ওয়ানডে ক্রিকেটে প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে সেঞ্চুরির হ্যাটট্রিক কায়েম করেন।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি ওয়ানডে সিরিজে বিরাট কোহলি ব্যাট হাতে কার্যত তাণ্ডবলীলা চালাচ্ছেন। গত ২২ নভেম্বর তিনি রাঁচি ওয়ানডে’তে ১৩৫ রানের দুর্ধর্ষ ইনিংস খেলেছিলেন। এরপর রায়পুরে আয়োজিত দ্বিতীয় ওয়ানডে ম্য়াচে ১০২ রান করেছিলেন। এবার বিশাখাপত্তনমে তৃতীয় ওয়ানডে ম্য়াচ আয়োজন করা হবে।
এই ম্য়াচে বিরাটের কাছে শতরানের হ্যাটট্রিক হাঁকানোর সুযোগ রয়েছে। যদি কিং কোহলি এই কৃতিত্ব কায়েম করতে পারেন, তাহলে প্রথম ভারতীয় হিসেবে দুটো আলাদা সিরিজে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে পারবেন। বর্তমানে টিম ইন্ডিয়ার এই ব্যাটিং মহারথী যে ছন্দে রয়েছেন, সেখানে তাঁকে আটকানো বেশ কঠিনই হবে।



























সৌদি সফরে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ মোহাম্মদ বিন সালমানের