ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, রোববার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সব দল রাজনৈতিকভাবে প্রস্তুত হওয়ার পর তফসিল চায় এনসিপি: নাহিদ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:৩৫:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • / 157
184

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশের সব দল রাজনৈতিকভাবে প্রস্তুত হওয়ার পর তফসিল ঘোষণা চায় দলটি। আজ (শুক্রবার, ৫ ডিসেম্বর) রাজধানীর হোটেল শেরাটনে এনসিপির আয়োজিত ‘বাংলাদেশের বিনিয়োগের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, ‘তফসিল নিয়ে ইসি সিদ্ধান্ত নেবে। আমরা চাই সব রাজনৈতিক দল রাজনৈতিকভাবে প্রস্তুত হওয়ার পর তফসিল হোক।’

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা প্রকাশ্য-অপ্রকাশ্য কোনো জোট বা সমঝোতায় যাইনি।’

বড় কোনো সংকট না হলে ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি: রিজভী

তিনি বলেন, ‘কোনো বিশেষ রাজনৈতিক দলের জন্য নির্বাচনের তারিখ পরিবর্তন হবে না। আমাদের বরাবর বলা হয়েছে আমরা নির্বাচন বিরোধী। কিন্তু আমরা নির্বাচন চাই। ওদিকেই যেতে হবে। তবে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে তারপর নির্বাচনে যেতে হবে। একটি বিশেষ রাজনৈতিক দলের জন্য সময়সীমা বদলাবে বলে মনে করি না।’

এনসিপির আহ্বায়ক বলেন, ‘এনসিপি কারো সঙ্গে কোনো অপ্রকাশ্য বা প্রকাশ্য সমঝোতায় যায়নি। আমাদের ব্যাপারে অপপ্রচারের চেষ্টা হয়েছে। অতি শিগগিরই প্রার্থী তালিকা ঘোষণা করবো। তৃতীয় একটি জোট নিয়ে আলোচনা প্রক্রিয়া চলমান আছে। পুরানপন্থী যে দলগুলো আছে, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের ব্যাপারে জনগণের আস্থা নেই। তাই আমরা নতুন ধারার রাজনীতি করতে চাই।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সব দল রাজনৈতিকভাবে প্রস্তুত হওয়ার পর তফসিল চায় এনসিপি: নাহিদ

আপডেট সময় : ১০:৩৫:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫