তিনটি রাজনৈতিক দল নিয়ে নতুন জোটের ঘোষণা

- আপডেট সময় : ০৯:৪২:০৬ অপরাহ্ন, রোববার, ৭ ডিসেম্বর ২০২৫
- / 218
নতুন জোট ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) । নতুন এই জোটের নাম ‘গণতান্ত্রিক সংস্কার জোট’। রোববার (৭ ডিসেম্বর) বিকেলে ডিআরইউতে সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নতুন এ জোট ঘোষণা করেন।
নাহিদ ইসলাম জানান, এই জোট কেবল নির্বাচনি জোট নয়, রাজনৈতিক জোট। গণ-অভ্যুত্থানকে বাঁচিয়ে রাখতে এই জোট কাজ করবে। জোটে অন্তর্ভুক্ত হতে আরও কিছু সংগঠন, দল ও রাজনৈতিক শক্তির সঙ্গে আলোচনা চলমান আছে।
তিনি বলেন, নির্বাচনের পর সংস্কার প্রক্রিয়া চলমান থাকবে কিনা, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। ঐকমত্য কমিশনের দীর্ঘ আলোচনাও অনেক ক্ষেত্রে হতাশ করেছে, তাই কাঙ্ক্ষিত দেশ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত গঠনে এই জোট কাজ করে যাবে। কেবল ভোটের জন্য এই জোট নয়। এ সময় গায়ের জোরে নির্বাচন বা ধর্মের নামে বিভ্রান্ত করার প্রচেষ্টা সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি।
পাকিস্তানকে উড়িয়ে দাপুটে জয় বাংলাদেশের
এদিন সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে ‘গণতান্ত্রিক সংস্কার জোটের’ মুখপাত্র হিসেবে ঘোষণা করেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। এ সময় তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের অঙ্গীকার ও প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশকে একটি নতুন রাজনৈতিক ব্যবস্থা দেয়ার লক্ষ্যে আমরা ৩ দল হাতে হাত মিলিয়েছি। পুরনো রাজনীতি দিয়ে ফ্যাসিবাদের পতন করা যায়নি। নতুনরা চ্যালেঞ্জ করেছিল বলেই ফ্যাসিবাদের পতন হয়েছে।
জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণে তিনটি রাজনৈতিক দল মিলে এ জোট করা হয়। দলগুলো হলো- জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন ও এবি পার্টি।
সংবাদ সম্মেলনে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন, এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, যুগ্ম সদস্য সচিব এসএম সাইফ মোস্তাফিজ উপস্থিত ছিলেন।




















