কাহারোলে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি
- আপডেট সময় : ০৯:২৬:৫০ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
- / 303
দিনাজপুরের কাহারোলে আজ বুধবার আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে উপজেলার বিভিন্ন এনজিও সংগঠনদের নিয়ে একটি র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মানবাধিকার দিবসে অংশগ্রহণে পল্লীশ্রীর অগ্রযাত্রা, সিডিএ, ঝানঝিড়া, ইএসডিও। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সমবায় অফিসার মো: সারোয়ার মোর্শেদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ মাসুদ রানা, উপজেলা মৎস্য অফিসার মোছাঃ জবাইদা নাজনীন, ইএসডিও থ্রাইভ প্রকল্পের মো: মোস্তফা কামাল, উপজেলা এনজিও সমন্বয়কারী মোঃ মনতাজুল ইসলাম, সিডিএ পয়গম্বর সিডিএর ইউনিট সভাপতি কমলাকান্ত রায় ও মোছাঃ মুক্তা বেগম।
ট্যাগস :
কাহারোলে
























